জাতিসংঘের প্রস্তাবে যুদ্ধবিরতি আলোচনা ক্ষতিগ্রস্ত: ইসরাইল

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৭:০৬ পিএম

গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরাইলের দেওয়া বর্তমান প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসকে দায়ী করেছে ইসরাইল। প্রস্তাব পাসের বিষয়টি গাজায় যুদ্ধবিরতি আলোচনাকে ক্ষতিগ্রস্ত  করেছে বলেও উল্লেখ করেছে তারা।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর অস্বাভাবিক দাবির কাছে আত্মসমর্পণ করবে না ইসরাইল। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে, কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করে হামাস। ফিলিস্তিনের ভূখণ্ড থেকে পুরোপুরি ইসরাইলি সেনা প্রত্যাহার, দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দিদের একেবারে নিজেদের ঘরে ফেরার দাবি জানায় হামাস।

এদিকে, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাসের বিষয়টিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। যুক্তরাজ্যসহ পরিষদের ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবে যুদ্ধবন্দিদের নিঃশর্তে মুক্তি ও গাজায় জরুরি মানবিক ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানানো হয়েছে।

তারপরও গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলা ও স্থলভাগে লড়াই অব্যাহত রয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৩২ হাজার ৪১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর