ঢাকা-সিলেট মহাসড়কে জটের শঙ্কা কম, কয়েক জায়গায় ধীরগতি

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম

এবারের ঈদ যাত্রায় ঢাকা সিলেট মহাসড়কে যানজটের শঙ্কা নেই। তবে ঢাকা থেকে ভুলতা মোড় পর্যন্ত কয়েকটি পয়েন্টে যান চলাচলে রয়েছে ধীর গতি।

এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, যেখানে সেখানে গাড়ি থামানো, মহাসড়কে তিনচাকার বাহনের আধিক্য ও নির্মাণ কাজের বড় বড় ট্রাক চলাচল।

তবে ঈদ যাত্রা শুরুর আগেই এসব সব কিছু মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন পরিবহণ খাত সংশ্লিষ্টরা।

ঢাকা থেকে নারায়ণগঞ্জের ভুলতার দূরত্ব ২৪ কিলোমিটার। আর এই পথটির বেশ কয়েকটি পয়েন্টে যান চলাচল করতে হচ্ছে ধীরগতিতে। এর মধ্যে অন্যতম হলো- তারাবো চৌরাস্তা ও রূপসী বাসস্ট্যান্ড।

তারাবো মোড়ে প্রায়ই দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। কারণ, সড়ক প্রশস্তের কাজ চলছে।

আবার দুই লেনের ঢাকামুখী পথের এক লেন বন্ধ হয়ে গেছে ময়লার ভাগাড়ে। তবে কর্তৃপক্ষ একটু মনোযোগী হলেই যানজট দূর করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

আর সড়কে প্রতিদিনের সমস্যা হলো যত্রতত্র গাড়ি দাঁড় করানো। রয়েছে তিন চাকার বাহনের দৌরাত্ম্য। উচ্চ আদালতের নির্দেশেও তিন চাকার বাহন সরানো যায়নি।

তবে তারাবো মোড় পার হতে পারলেই ঢাকা-সিলেট মহাসড়কে আর কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন পরিবহণ সংশ্লিষ্টরা।

আর কর্তৃপক্ষ নজর দিলেই ছোটখাটো এসব সমস্যা সরিয়ে স্বস্তির ঈদযাত্রা সম্ভব বলেও মনে করছেন তারা। 

আরবি
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর