সরকার পতনের নতুন ফর্মুলা বাতলে দিলেন গয়েশ্বর!

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৫ পিএম

ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে যখন বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিভক্তি চরমে, ঠিক তখনই ভারত সফর বন্ধের আহবান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই বিএনপি নেতা মনে করেন, বাংলাদেশে মানুষ যদি শুধু ভারতে যাওয়া বন্ধ করে দেয় এবং তাতে যে ক্ষতি হবে, তখন ভারত সরকারই বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরে যেতে বলবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ শীষর্ক আলোচনা সভায় তিনি এসব কথা বলছিলেন। শুধু ভারতীয় পণ্য বর্জনই নয়, জনগণকে ভারতে না যাওয়ার আহবান জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, আজ ভারতের সবচেয়ে বড় পণ্য হলো আওয়ামী লীগ। এটা বর্জন করলেই শেষ। অন্য পণ্য বর্জন করার প্রয়োজন হয় না আমাদের।

সভায় কোন তথ্যসূত্র উল্লেখ না করেই বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা অনেকে জানেন না, যারা ভারতের যান চিকিৎসার জন্য, ভ্রমণের জন্য, তারা হয়ত জানতে পারেন। প্রতিদিন গড়ে ১০ হাজার ভিসার আবেদন জমা পড়ে। ৮০০ টাকা কইরা হলে ৮০ কোটি টাকা, মাসে ২ হাজার ২৪০ কোটি টাকা, বছরে তাহলে বোঝেন কত কোটি টাকা ওরা পাচ্ছে।

তিনি বলেন, একজন ভিসার জন্য আবেদন করলে ৮০০ টাকা জমা দেন। ভিসা না দিয়ে পাসপোর্ট ফেরত দিলেও ৮০০ টাকা থেকে যায়। ভিসা মানে কি? একজন মানুষ যখন বর্ডার ক্রস করবে, পার ডে পাঁচ হাজার টাকা খরচ, চিকিৎসার খরচ আছে, ওষুধের খরচ আছে, আওনের সময়ে মার্কেটিং আছে… নাকি? ওষুধ না কিনা আমাগো তো অভ্যাস খারাপ জিনিস কিনমু…।

গয়েশ্বর বলেন, যে হিসাবটা দিলাম, পণ্য বর্জন কিসের? বাংলাদেশের মানুষ যদি বলে যে, কালকে থেকে ভারতে যামু না, তখন হাসিনা দিল্লি তোমারে কইয়ে দেব যে, যাও না, আর পারতেছি না গো। আমাগো বাঁচতে দাও, তোমারে রাখতে গিয়া আমরা তো আর পারি না। ভারতের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে একবার হিসাব করছেন? করেন নাই।

ভারত ইস্যুতে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘ভেজাল’ লাগিয়েছেন, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন নাটক করবেন, নানা ধরনের উচ্চবাচ্য করবেন। ভারত নিয়ে আপনিই তো ভেজালটা লাগাইলেন। 

তিনি আরও যোগ করেন, কি বললেন? সারা বিশ্বের গণতান্ত্রিক দেশের লোক আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, ভারত যদি পাশে না থাকত, আমরা এই নির্বাচন … ৭ তারিখে ডামি, স্বামী, সমকালীন নির্বাচন সম্পন্ন হইতে পারত না। এটা কি আমাদের দল থেকে কেউ বলছে না, আপনি বলছেন।

এছাড়া, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে মন্তব্য করে তিনি বলেন, নিজেদের স্বার্থ রক্ষার তারা ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। যার ফলে স্বাধীনতার ঘোষণা নিয়ে জিয়াউর রহমানকে ছোট করছে। জিয়াউর রহমানকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা কখনোই সম্ভব নয়।

সংগঠনের উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রফিক শিকদার, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মুনির, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র দলের রাজু আহমেদ, অন্তরে মম শহীদ জিয়া সংগঠনের শাহ আলম বক্তব্য দেন।

এআরএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর