১৪ বাস পোড়ার ‘রহস্যময়’ আগুনের খোঁজে তদন্ত কর্মকর্তারা

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১২:৫০ পিএম

রাজধানীর ডেমরায় ধার্মিকপাড়া এলাকায় রহস্যময় আগুনে পুড়েছে লন্ডন এক্সপ্রেস নামের একটি পরিবহন কোম্পানির ১৪টি বিলাসবহুল এসি বাস। সোমবার রাত সাড়ে আটটার দিকে গ্যারেজে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসগুলোতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হলেও ইতোমধ্যে পুড়ে যায় সবগুলো বাস।

রাত সাড়ে আটটায় সবাই যখন তারাবির নামাজে ব্যস্ত, তখন প্রায় অন্ধকার ওই গ্যারেজে জ্বলে ওঠে আগুন। এক বা একাধিক বাসে আগুন দেখ থমকে দাঁড়ায় পথচারীরা। কিন্তু সেসময় গ্যারেজ ছিলো ফাঁকা।

জরুরী পরিষেবা নম্বরে ফোন পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে গেছে বিলাসবহুল এসি বাসগুলো।

ফায়ার সার্ভিস ঢাকা দক্ষিণের উপ-সহকারী পরিচালক এ.কে.এম শামসুজ্জোহা জানান, আগুন লাগে গ্যারেজের পেছন দিক থেকে। বাতাসের কারণে এক গাড়ি থেকে আরেক গাড়িতে দ্রুত আগুন ছড়ায়।

ফায়ার সার্ভিসের সাথে সাথে ঘটনাস্থলে আসে র‍্যাব  ও পুলিশ। র‍্যাব-১০’র পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ জানান, পুরো গ্যারেজের দায়িত্বে ছিলো দুইজন নিরাপত্তা প্রহরী। কিন্তু তারা ঘটনাস্থলে ছিলেন না। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, পুলিশও আগুনে বাস পুড়ে যাওয়ার বিষয়টি তদন্ত করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে ডেকে আনা হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছেন।

এদিকে, এ অগ্নিকাণ্ডের পরও লন্ডন এক্সপ্রেসের মালিকপক্ষ বা নিরাপত্তার প্রহরীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ করে যোগাযোগ করা হলেও ফোন ধরেনি কেউ। 

 

একাত্তর/জো
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর আব্দুল্লাহপুরে ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইঞ্জিন ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানা গেছে।
রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
ঢাকায় আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর