ভুল চিকিৎসায় পা-ভাঙা রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১১:৩০ এএম

রাজধানীর লালমাটিয়ায় ইস্টার্ন কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় পা-ভাঙা এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, পঙ্গু হাসপাতালে অপারেশনের সিরিয়াল না পেয়ে ওই রোগীকে ইস্টার্ন হাসপাতালে ভর্তি করান তারা। 

কিন্তু অপারেশনের আগে অ্যানেস্থিসিয়া দেয়ার বিশ মিনিটের মধ্যেই রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় রাতভর হাসপাতালের সামনে অবস্থান নিয়ে দোষীদের বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। 

বৃহস্পতিবার রাতে মিরপুরে এক বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হন ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ শামীম নামের পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি। পরে আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে অপারেশনের সিরিয়াল দেয়া হয় ঈদের পরে। উপায় না পেয়ে দালালের দ্বারস্থ হয়ে আসেন লালমাটিয়ার এই ইস্টার্ন কেয়ার হাসপাতালে। 

ইস্টার্ন কেয়ার হাসপাতালে ভর্তি করানোর একদিন পরই চিকিৎসকরা তার অপারেশনের সিদ্ধান্ত নেন। রোববার বিকেলে তার সব ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। নেয়া হয় অপারেশন থিয়েটারে। সেখানে অ্যানেস্থেসিয়া দেয়ার বিশ মিনিট পর চিকিৎসকরা তার মৃত্যুর খবর জানান।

এ ঘটনায় রাতভর হাসপাতালের সামনে অবস্থান নিয়ে স্বজনরা দোষীদের বিচার দাবি করেন। এ ঘটনায় কোনো বক্তব্য দিতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, তারা মৃতের স্বজনদের সাথে আপোষ-মীমাংসার চেষ্টা করছে বলে জানান নিহতের স্বজনরা।

 

একাত্তর/জো
বাংলাদেশ আই হাসপাতালে দেড় বছর বয়সী শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভুল চিকিৎসায় একজন হার্টের রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ওপেন হার্ট সার্জারির সময় তিনি মারা যান; যা নিয়ে ছলচাতুরীর আশ্রয় নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।...
ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার শিকার ইউসুফ মজুমদার শাকিলকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর