বড় হারে টেস্ট সিরিজ শেষ হলো বাংলাদেশের

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১১:৫৭ এএম

সিলেটের পর চট্টগ্রাম টেস্টেও বড় হার হারলো বাংলাদেশের। বুধবার ১৯২ রানে স্বাগতিকদের হারিয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫৩১ রান করেছিল। ওখানেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয়ে তারা ম্যাচ থেকেই ছিটকে যায়। ফলো অনে স্বাগতিকদের না পাঠিয়ে আবারও ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ১৫৭ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে বেশ ভালো জবাব দিয়েছে বাংলাদেশ। কিন্তু ৫১১ রানের বিশাল টার্গেট ছোঁয়া ছিল অসম্ভব। ৩১৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

সাত উইকেটে ২৬৮ রানে বুধবারের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ ৪৪ ও তাইজুল ইসলাম ১০ রানে অপরাজিত ছিলেন। মিরাজ ৬২ বলে হাফ সেঞ্চুরি করেন। তারপরই ভেঙে যায় ৩৮ রানের জুটি। তাইজুলকে কামিন্দু মেন্ডিস নিশান মাদুশকার ক্যাচ বানান। হাসান মাহুমদ ২৫ বলে ৬ রান করে থামেন লাহিরু কুমারার বলে। লঙ্কান পেসার তার চতুর্থ শিকার বানান খালেদ আহমেদকে। তাতেই প্রায় দুইশ রানের হার দেখতে হয় স্বাগতিকদের। মিরাজ ৮১ রানে অপরাজিত ছিলেন। তার ১১০ বলের ইনিংসে ছিল ১৪ চার।

শেষ ইনিংসে লাহিরু সর্বোচ্চ চার উইকেট নেন। কামিন্দু পান তিনটি উইকেট। প্রথম ইনিংসে ৯২ রানে অপরাজিত থেকে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

একাত্তর/এসি
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর