খুলনায় পাটকলে ভয়াবহ আগুন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ পিএম

খুলনার রূপসা উপজেলায় বেসরকারি একটি পাটকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপসার জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে পাটকলের বাইরে থেকে আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। একইসঙ্গে স্থানীয়ভাবেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলতে থাকে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

প্রথমে রূপসা ও পরে টুটপাড়া ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আগুন ছড়িয়ে পড়লে খুলনার বিভিন্ন স্টেশন থেকে আরও সাতটি ইউনিট যোগ দেয়। এছাড়া নৌ বাহিনীর ফায়ার ইউনিটও যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার কারণ এবং হতাহত সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

তবে, জুট মিলের স্বত্বাধিকারী এম এম এ সালাম জানান, গুদামের ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। সবমিলিয়ে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কেএসএইচ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর