রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় সুমন নামে এক শিশু হকার নিহত হয়েছে। আট বছর বয়সী সুমন ফেরি করে বই বিক্রি করতো।
বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সুমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পরিবহন শ্রমিক ফয়সাল দেওয়ান বলেন, ফেরি করে বই বিক্রি করতো শিশু সুমন। আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলো সে। সেখানে জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাস রাস্তার পাশে দাঁড় করানো ছিলো। এ সময় বিআরটিসির একটি দ্বিতল বাস কাউন্টারে রাখার জন্য পেছনের দিকে গেলে দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় সুমন। পরে সেখান থেকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক এসআই অসিত কুমার বিশ্বাস বলেন, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিআরটিসি দ্বিতল বাস জব্দ রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এদিকে খবর শুনে ছুটে আসেন শিশুটির মা জিবন নাহার। তিনি বলেন, খবর পাই ছেলে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে, পরে হাসপাতালে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।
তিনি আরও বলেন, সুমনের বাবা দুই বছর আগে লিভার ও জন্ডিসের সমস্যায় মারা গেছেন। পরে আমি আরেকজনকে বিয়ে করি। ছেলে সুমন ফেরি করে নামাজ শিক্ষা বই বিক্রি করতো।
সুমন চট্টগ্রাম রাঙ্গুনিয়া কটিয়াপাড়া গ্রামের মো. আলমগীরের ছেলে। বর্তমান গুলিস্থান স্টেডিয়াম এলাকায় পরিবারের সাথে ভাসমান অবস্থায় থাকতো সে। তিন বোন এক ভাইয়ের মধ্যে সুমন তৃতীয়।
রাজউকের নতুন চেয়ারম্যান সাবেক মেজর জেনারেল সিদ্দিকুর