রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১২

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:৩৮ পিএম

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডে ডাকাতির ঘটনায় ২০ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিন নম্বর আনসার ব্যাটলিয়নের হাবিলদার সহীদুল ইসলামের করা মামলায় ইতিমধ্যে এজাহারে নাম থাকা ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল এবং খুলনা জেলার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে।

মামলার এজাহারের বরাত দিয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, বুধবার রাতে একদল ডাকাত রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডি ব্লকে প্রবেশ করে। এসময় আনসার সদস্য এবং বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব নিরাপত্তাকর্মীরা তাদের বাঁধা দেয়। ডাকাতদের হামলায় পাঁচ জন আহত করে। আনসার সদস্যরা জানমাল রক্ষায় ৩০ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। ডাকাত দল ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন সাইজের দেড় হাজার কেজি লোহার রড নিয়ে গেছে। 

সোমেন আরও জানান, মামলার অপর আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের একদল ডাকাত বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। এক হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রি সুপার থার্মাল পাওয়ার প্লান্টে প্রায়াই চুরির ঘটনা ঘটছে। চোরের দল বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। কিন্তু এবার ৫০ থেকে ৬০ জনের একদল ডাকাত হামলা চালালো। 

একাত্তর/এসি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর