বালির ট্রাকে ট্রেনের ধাক্কা, যাত্রীসহ নিহত দুই

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম

ফেনীর একটি রেলক্রসিংয়ে বালিবাহী একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক এবং ট্রেনের যাত্রীসহ দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিংয়ে  চট্টগ্রামগামী টু ডাউন ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালকের নাম নিজাম উদ্দিন। বাড়ি বরিশালের উজিরপুর থানায়। তবে ট্রেনযাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টু ডাউন ট্রেন শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম যাচ্ছিলো। ট্রেন মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও ট্রেনের এক যাত্রী নিহত হন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই জেলা ও রেলওয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুর্ঘটনার সময় গেটম্যান ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, দুর্ঘটনার পর এক লাইনে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এখন দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে। 

একাত্তর/এসি
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক যুবক ও তার সহযোগীরা। পুলিশের স্টিকার লাগানো হাইয়েস গাড়ি নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার সময়...
কুমিল্লার পদুয়াবাজার লেভেল ক্রসিংয়ে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে পদুয়াবাজার ও বিজয়পুর লেভেল ক্রসিংয়ের ছয় জন গেটম্যান, লালমাইয়ের...
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর