ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ছয়

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পিএম

ফেনীর মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিংয়ে বালুবাহী একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক এবং ট্রেনের যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিংয়ে চট্টগ্রামগামী টু ডাউন ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। 

ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টু ডাউন মেইল ট্রেন শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম যাচ্ছিল। ট্রেন মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালকসহ ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজন ট্রেনের যাত্রী ছিলেন। তারা ট্রেনের সামনে ইঞ্জিনে বসে চট্টগ্রাম যাচ্ছিলেন। 

নিহতরা হলেন- ট্রাক চালক বরিশালের উজিরপুর থানার কাওয়ারচর গ্রামের আবুল হাওলাদারের ছেলে মিজানুর রহমান, ট্রেন যাত্রী কুমিল্লার লাকসাম থানার মনোহরপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আশিক, একই গ্রামের আমির আলির ছেলে আবুল খায়ের, চৌদ্দগ্রাম থানার সাততলা গ্রামের নুর আহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ, একই গ্রামের ইয়াছিনের ছেলে সাজ্জাদ ও রুহুল আমিনের ছেলে রিফাত।

পুলিশ সুপার জানান, চৌদ্দগ্রামের তিনজনসহ পাঁচজন ঘটনাস্থলে নিহত এবং একজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এদিকে চৌদ্দগ্রাম থানার নিহত তিনজন বন্ধু বলে জানা গেছে। তারা ঈদের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই অপর বন্ধুরা তাদের মরদেহ দ্রুত গ্রামে নিয়ে যান এবং ময়নাতদন্ত ছাড়াই সেখানেই তাদের দাফন হয়। 

দুর্ঘটনার পর ফেনী জেলা ও রেলওয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুর্ঘটনার সময় গেট ম্যান ছিলেন না বলে নিশ্চিত হয়েছে পুলিশ। 

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, দুর্ঘটনার পর এক লাইনে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। 

পরে খবর পেয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনা একটি তদন্ত কমিটি করা হবে বলে জানান স্টেশন মাস্টার। 

আরবিএস
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর