পাটুরিয়ায় নেই ভোগান্তি, স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:১০ এএম

ঈদ উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের মানুষের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। বেশিরভাগ যাত্রী ঢাকা ও আশপাশের এলাকা থেকে লোকাল বাসে করে পাটুরিয়ায় আসছেন। ভোগান্তি ছাড়াই তারা নৌপথ পার হচ্ছেন। দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকেও বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। 

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আগে দেখা যেতো যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি। তপ্ত দুপুরে দীর্ঘ সময় বাসে বসে গরমে হাঁসফাঁস অবস্থা ছিলো যাত্রীদের। এই ছবি ২০১৮ থেকে ২১ সালের ঈদের আগে পাটুরিয়ায় নিয়মিত দেখা যেতো।

কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই পালটে গেছে এই চিত্র। ব্যস্ততম এই ঘাটে এখন নেই কোনো যানজট, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরিতে উঠছে সব ধরনের যানবাহন। 

যাত্রীরা জানান, আগে ঘাটে ফেরির অপেক্ষায় থেকেছেন ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু এবারের ঈদে ফেরির জন্য এখন আর এসব ঝামেলা নেই। 

মানিকগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপাদ জানালেন, ঈদযাত্রায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, সড়কে যানজট নিরসনসহ ঘাট এলাকায় সার্বক্ষণিক কঠোর নজরদারি করবে প্রশাসন।

এবারের ঈদযাত্রায় যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ১৫টি ফেরি ও ৩৩ টি লঞ্চ চলাচল করবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে।

বর্তমান পাঁচটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এরমধ্যে তিনটি ঘাটে রয়েছে তিনটি পকেট। বাকি দুটিতে আছে দুইটি পকেট। যেখানে ফেরি ভিড়তে পারবে।

এআর
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর