কয়েক ঘণ্টার সংঘর্ষে গাজায় আরও ১৪ ইসরাইলি সেনা নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১০:৫৯ এএম

ইরান-ইসরাইল যুদ্ধ উত্তেজনার মধ্যেই অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে মাত্র কয়েক ঘণ্টার সংঘর্ষে অন্তত ১৪ ইসরাইলি সেনাকে হত্যা করেছে গাজার হামাস সরকারের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড।

ফিলিস্তিনি বার্তা সংস্থা আরএনএনের বরাতে ইরানভিত্তিক প্রেসটিভি জানিয়েছে, শনিবার আল-কাসসাম ব্রিগেডের কয়েকটি অতর্কিত হামলায় এসব দখলদার সেনা নিহত হয়।

এদিন সবচেয়ে বড় হামলাটি চালানো হয় খান ইউনিস শহরের আল-জানা এলাকায়। ফিলিস্তিনি যোদ্ধারা প্রথমে ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংকে হামলা চালায়। ওইসব ট্যাংকের আহত আরোহীদের উদ্ধার করতে আসে আরও কিছু দখলদার সেনা। এসময় তাদের ওপর অতর্কিত আক্রমণ চালালে অন্তত ৯ ইসরাইলি সেনা নিহত হয়। 

আরএনএন জানিয়েছে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই ধরনের আরেকটি হামলা চালানো হয়। এ সময় ইসরাইলি সেনারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয় এবং সেখানেও তাদের ওপর হামলা চালানো হয়। এ হামলায় নিহত হয় আরও পাঁচ দখলদার সেনা।

এছাড়া এ দুই হামলায় বহু ইসরাইলি সেনা আহত হয়েছে বলে দাবি আল-কাসসামের। পরে তিনটি হেলিকপ্টারে করে হতাহত সেনাদের উদ্ধার করে নিয়ে যায় দখলদার বাহিনী।  

বরাবরের মতো এ হামলা বা হতাহতের বিষয়ে তেল আবিব কোনো তথ্য না প্রকাশ না করলেও ইসাইলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শনিবার রাতে বলেছেন, গাজার খান ইউনিসে হামাসের সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। 

অন্যদিকে হামাসের পাল্টা প্রতিরোধে গেলো ছয় মাসে গাজায় অন্তত ছয় শতাধিক ইসরাইলি সেনা নিহত হয়েছে। আহত কয়েক হাজার ছাড়িয়েছে। 

তবে হামাসের দাবি, হতাহত ইসরাইলি সেনার সংখ্যার অনেক বেশি। তবে নিজেদের বীর প্রমাণ করতে নেতানিয়াহু সরকার যুদ্ধের তথ্য গোপন করছে।   

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর