ইরানের ভয়ে ২৮ দেশে দূতাবাস বন্ধ করলো ইসরাইল

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পিএম

ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরাইল। এরইমধ্যে কমপক্ষে ২৮টি দূতাবাস বা কনস্যুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।  

গেলো সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা নিহত হওয়ার পর, তেহরান ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। এর পরপরই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করে তেল আবিব। 

শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জেরুজালেমভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।  

হিব্রু দৈনিক ইয়াদিওথ আহারোনোথের বরাতে পার্সটুডে জানায়, ইসরাইল যেসব দেশে তার দূতাবাসগুলো খালি করে ফেলেছে সেসব দেশের মধ্যে বাহরাইন, মিশর, জর্দান, মরক্কো ও তুরস্কও রয়েছে।  

ইসরাইলি সাংবাদিক ও সামরিক ভাষ্যকার ইতালি ব্লুমেন্তাল এক এক্স পোস্টে লিখেছেন, ইরানি প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে বিশ্বব্যাপী আমাদের দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইলি গোয়েন্দা সংস্থা শিন বেত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি দেশে আমাদের কূটনৈতিক মিশনগুলো খালি করে ফেলা হয়েছে। কিছু মিশনের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে এবং এই মুহূর্তে এসব মিশনকে কোনো অনুষ্ঠান পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। 

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান পাল্টা হামলা চালাতে পারে, এমন আশঙ্কায় ইসরাইলি সামরিক বাহিনীর কমব্যাট ইউনিটের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের।

গতকাল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইলে জিপিএস পরিষেবা ব্যাহত হয়েছে। এরইমধ্যে ইসরাইলের মধ্যাঞ্চলের বাসিন্দারা গুগল ম্যাপ, ওয়াজ এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস-এ ব্যাপক বিঘ্নের কথা জানিয়েছেন। যেখানে তেল আবিবের অনেক গাড়ি চালককে দেখানো হয়েছে যে, তারা বৃহস্পতিবার বৈরুতে ছিলেন। ফলে ইসরাইলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। 

একই দিনে সাবেক ইসরাইলি গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন বলেছেন, পাল্টা হামলার জন্য ইরান এই শুক্রবারকে বেছে নিতে পারে। রমজানের শেষ এবং ইরানি কুদস (জেরুজালেম) দিবস শুক্রবার। 

যদিও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরাইলে কোনো ধরনের আক্রমণ চালায়নি ইরান। 

এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিলো, ইরানি কনসুলেটে কর্মরত সামরিক উপদেষ্টাদের কূটনৈতিক দায়মুক্তি পাওয়ার কথা থাকলেও ইসরাইল সেই আইন অগ্রাহ্য করে অত্যন্ত কাপুরুষোচিতভাবে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেয়ার অধিকার রাখে।

তেহরান বলছে, ইরান দখলদার ইসরাইলকে এই অপরাধযজ্ঞের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। এই ধরনের ঘৃণ্য অপরাধযজ্ঞ চালিয়ে ইসরাইল তার অবধারিত পরাজয় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানি কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরাইলকে লক্ষ্য করে ইরান পাল্টা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, যা ফলে আরও বিপাকে পড়বে ইসরাইল।     

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর