লন্ডনের বসন্তে মুগ্ধতা ছড়াচ্ছে চেরি ফুল

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পিএম

শুধু এশিয়ার দেশ জাপান নয়, যুক্তরাজ্যের লন্ডন শহরে এসেছে বসন্ত। এ সুযোগে প্রকৃতি মেলে ধরেছে তার সবটুকু রূপ। শুভ্র চেরি ফুল ফুটেছে গাছে গাছে। তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। লন্ডনে এবারের চেরি উৎসবের মূল আয়োজন শুরু হবে ২২ এপ্রিল, চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

ফুলে ফুলে ছেয়ে গেছে গাছগাছালি। শীত শেষ হতেই প্রকৃতি আবারো নিজের রঙিন সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত। গোলাপি, সাদা ও লাল রঙের চেরি ফুলে লন্ডনের রাস্তায় দেখা যায় এমনই মনোমুগ্ধকর দৃশ্য। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।

তাদের ভাষায়, এতো সুন্দর ফুল। দেখলেই মনটা প্রফুল্ল হয়ে ওঠে। চেরি ফোটার দিনগুলোতে আমরা প্রতিদিনই ঘুরতে বের হই আর ফুলের সৌন্দর্য উপভোগ করি। 

এবারে লন্ডনে চেরি ফুল নিয়ে রয়েছে ব্যতিক্রমী এক আয়োজন। নেচারস কনফেত্তি নামের একটি প্রতিষ্ঠান দর্শনার্থীদের জন্য চেরি ফুল ফোটা সরাসরি দেখার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এতে করে চেরি উৎসবে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন বহু পর্যটকও।

তারা বলেন, চেরি ফুল আমার অনেক পছন্দ। তার উপর ফুলটি এভাবে নিজের চোখে ফুটতে দেখার অভিজ্ঞতা সত্যিই বলে বোঝানোর মতো নয়। চার বছর ধরেই নানা ভাবে দর্শনার্থীদের জন্য প্রতিষ্ঠানটি চেরি নিয়ে নানা আয়োজন করে আসছে। যা সত্যিই অসাধারণ।

বড়দের পাশাপাশি শিশুরাও চেরি ফুলের সৌন্দর্যে মাতোয়ারা। অভিভাবকের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে লন্ডনের পার্কে পার্কে। সেন্ট্রাল লন্ডনে চলছে ব্লোসম উইক। বইছে উৎসবের হাওয়া। 

এ ধরনের আয়োজন লন্ডনের মানুষকে যান্ত্রিক জীবন থেকে অনেকটাই মুক্তি দেয়। চারপাশের পরিবেশ এতোই সুন্দর যে মুহূর্তেই মন ভালো করে দেয়। 

আয়োজকরা জানান, তারা সেন্ট্রাল লন্ডনকে একটি নতুন বিনোদনমূলক জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। আর বসন্তের সময়টা এর জন্য সবচেয়ে উপযুক্ত। লন্ডনে এবারের চেরি উৎসবের মূল আয়োজন শুরু হবে ২২ এপ্রিল। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

এআরএস
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে আত্মনিয়ন্ত্রণ অধিকারের যৌথ ঘোষণাপত্রে সই করেছেন স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সরকার প্রধানরা। সোমবার একটি...
ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটেনের ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড, এই তিনটি অঞ্চলই একযোগে স্বাধীনতার পক্ষের বা বর্তমান ইউনিয়নবিরোধী রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে এসেছে। এই পরিস্থিতিতে...
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর