‘প্রতিবেশী দেশগুলোর অস্থিরতার প্রভাব বাংলাদেশে’

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১১:৪৯ এএম

প্রতিবেশী দেশগুলোতে তৈরি হওয়া অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশে। যে কারণে বান্দরবানে হঠাৎ করেই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

কূটনীতিকরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ১৯৯৭ সালের শান্তি চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নই পারে এই অঞ্চলের মানুষের আস্থা ফেরাতে।

পার্বত্য চট্টগ্রামে দায়িত্বরত সামরিক গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, এখন ভারতের মিজোরামে থাকছেন কুকি-চিন প্রধান নাথান বম। তাই কূটনীতিকরা বলছেন, বান্দরবানের সাম্প্রতিক ঘটনাকে শুধু ইন্টারনাল ফ্যাক্টর বা অভ্যন্তরীণ ইস্যু ধরে বিবেচনা করা যাবে না। মিয়ানমার সরকারের কাছে আরাকান আর্মির যে দাবি করে এর সঙ্গে কেএনএফের দাবির মিল আছে।

তারা আরও বলছেন, সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির সফল্য ও মিয়ানমার সীমান্তে অস্ত্রের সহজলভ্যতা কেএনএফকে উৎসাহিত করতে পারে। ভারত এবং মিয়ানমার কিভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তা দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, মিয়ানমারে এই পার্বত্য চট্টগ্রাম সীমান্তের কাছাকাছি যুদ্ধ চলছে। সেটা ওই দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে। যুদ্ধ আসলে এমন যে, সীমান্তের এপার-ওপার মানে না।

৯৭ সাথে আমরা যে রাজনৈতিক সমাধান খুঁজে পেয়েছিলাম সেখানে আমার মনে হয়, অনেকগুলো কাজ করা বাকি রয়ে গেছে।

সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির বলছেন, কুকি-চিনের কাছে বিভিন্নভাবে অস্ত্র আসে। আমাদের এ অবস্থায় উচিত হবে, জনগণের সাথে আস্থার সম্পর্ক গড়ে তোলা। মানুষের অনাস্থা নিয়ে কিছুই করা যাবে না।

কূটনীতিকরা মনে করেন, ১৯৯৭ সালে যে শান্তি চুক্তি হয়েছে তার পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে জনগনের সাথে সৌহার্দ্যপূর্ণ অস্থান তৈরি করতে হবে সবার আগে।

বান্দরবানের সাথে ভারত এবং মিয়ানমার সীমান্ত রয়েছে। যেখানে কুকি চিনের সরব উপস্থিতি রয়েছে।

 

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর