থানচি বাজারে আবর্জনায় ভোগান্তি পর্যটক ও স্থানীয়দের

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০১:৫৫ পিএম

বান্দরবানের থানচি বাজারে যত্রতত্র ছড়িয়ে থাকে ময়লা আবর্জনা। এতে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে বাজারগামী হাজারো মানুষ ও পর্যটককে। ডাম্পিং গ্রাউন্ড থাকলেও নেই কোনো বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। আর তহবিলের অভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনা থানচি ইউনিয়ন পরিষদ।

নয়নাভিরাম প্রকৃতির পাহাড়ি জেলা বান্দরবানের সাঙ্গু নদীর পাড়ে অনিন্দ সুন্দর উপজেলা থানচি। নাফাখুম, অমিয়াখুমের মতো বিখ্যাত সব ঝর্ণা আর ডিম পাহাড়-তমাতুঙ্গির টানে এখানে ভিড় করে প্রকৃতিপ্রেমী পর্যটকরা।

কিন্তু জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের এই উপজেলায় নেমেই হতাশ হতে হয়। একটি বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই উপজেলা শহরের যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ। বৃষ্টি হলে চারিদিকে ছড়িয়ে পড়ে ময়লা-আবর্জনা।

এলাকাবাসী বলছেন, সবাই সচেতন হলে এ সমস্যা থেকে সমাধান মিলবে। অনেকেই দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়ছেন।

ছোট্ট এই শহরে ময়লা ফেলার ডাম্পিং গ্রাউন্ড থাকলেও বর্জ্য অপসারণের কোন ব্যবস্থাপনা নেই। তাই যেখানে-সেখানে পড়ে থাকে ময়লা আবর্জনা। নিজেদের তহবিলের অভাবে সেই ব্যবস্থাপনা করতেও পারে না থানচি ইউনিয়ন পরিষদ।

থানচি সদর ইউনিয়ন পরিষদের সদস্য ডেভিড ত্রিপুরা বলেন, আমরা উপজেলা প্রশাসনকে এ বিষয়ে নজর দেয়ার জন্য অবগত করবো।

থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো বলছেন, জেলা প্রশাসক এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আমরা আশাবাদী।

ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় বাড়ে মশা-মাছির উপদ্রব। এতে বাড়ছে ম্যালেরিয়া-ডায়রিয়াসহ নানা রোগের শঙ্কা। এমন অবস্থা নিরসনে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

একাত্তর/আরএ
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর