পাহাড়ে যৌথ বাহিনীর হাতে আটক ৫৬ জন কারাগারে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১০:০৫ পিএম

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের পর যৌথ বাহিনীর অভিযানে আটক ৫৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে ১৮ জন নারী ও ৩৮ জন পুরুষ রয়েছেন।

মঙ্গলবার বিকেল তিনটায় আটকদের আদালতে হাজির করা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে যৌথ বাহিনীর অভিযানে ভয় ও আতঙ্কে রুমা ও থানছির অধিকাংশ বম গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। 

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দিন জানান, বাকি সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে।

দুই এপ্রিল রাতে ও তিন এপ্রিল দুপুরে কেএনএফের সশস্ত্র সদস্যরা রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি করে। 

ব্যাংকে লুটপাট ছাড়াও অস্ত্রের মুখে সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা।

থানচিতে তিনটি গাড়িতে চড়ে দিনদুপরে গুলি করতে করতে ব্যাংক ডাকাতি করতে আসে কেএনএফ সদস্যরা।

নগদ টাকাসহ লুট করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি। পরে র‌্যারের মধ্যস্থতায় অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়।

সশস্ত্র সন্ত্রাসীরা আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ তল্লাশি চৌকিতেও হামলা চালায়।

পরে এ ঘটনায় আটটি মামলা দায়ের করে পুলিশ। ঘটনার পর জড়িতদের ধরতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে ছয় এপ্রিল যৌথ বাহিনী সাড়াঁশি অভিযান শুরু হয়। দুই দিনের অভিযানে অভিযানে ১৮ নারীসহ ৫৬জনকে আটক করে যৌথ বাহিনী।  

 

একাত্তর/এসি
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর