হাজার টাকার নতুন নোট কিনতে হচ্ছে তেরশ' টাকায়!

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পিএম

ব্যাংকে এবার নতুন টাকার হাহাকার অথচ হাজারে ৩০০ টাকা দিলেই লাখ লাখ নতুন টাকা মিলছে বাইরের বাজারে। 

ক্রেতারা বললেন, ব্যাংক থেকে শত চেষ্টা করেও নতুন টাকা নিতে পারেননি তারা। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে নতুন টাকা কিনতে হচ্ছে তাদের।

এদিকে বিক্রেতাদের দাবি, অসাধু ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে বেশি দামে নতুন টাকা কিনতে হচ্ছে বলেই বেশিতে বিক্রি করতে হচ্ছে তাদের। 

গুলিস্তান শপিং কমপ্লেক্স আর সুন্দরবন স্কয়ারের সামনে নতুন টাকার দোকানগুলোতে ক্রেতাদের এখন উপচে পড়া ভীড়। কে কার আগে নতুন টাকা হাতে পায় তা নিয়ে চলছে রীতিমত ধাক্কাধাক্কি চলছে!

তবে এখানে প্রতি এক হাজার টাকার নতুন নোট কিনতে গুনতে হচ্ছে বাড়তি ৩০০ টাকা। যাকে পুরোপুরি জোচ্চুরি বলছেন ক্রেতারা। তাদের অভিযোগ ব্যাংকে ধর্ণা দিয়ে না পেয়ে নিরুপায় হয়েই ব্লাক মার্কেট থেকে নতুন টাকা কিনতে হচ্ছে তাদের। 

কেন প্রতি হাজারে কেনো তিনশ’ টাকা বেশি? এমন প্রশ্নে নতুন টাকা বিক্রেতারা বললেন এবার বেশি দামে তাদের নতুন টাকা কিনতে হচ্ছে তাই বিক্রিও হচ্ছে বেশি দামে। 

সাধারণত বছরে দুই ঈদে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে প্রতিবার ২৫ থেকে ৩৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়। গেলো রোজার ঈদেরও ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে এসেছিলে। তবে এই ঈদে ছাড়া হয়েছে মাত্র ১০৬ কোটি ৫৬ লাখ টাকা। যার ফলে চেষ্টা করেও এবার ব্যাংক থেকে নতুন টাকা নিতে পারেনি অনেকেই। 

এআর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিতে ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবার জন্য বিশেষ সময়সূচি নির্ধারণ...
৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে অতীতের যে কোন সময়ের তুলনায় বেশি রেমিটেন্স পাঠাতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
ঈদে নতুন টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের ৪০ শাখায় ১৭ এপ্রিল পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের...
ঈদ আনন্দ বাড়িয়ে দেয় টাকার নতুন নোট। ছোট-বড় সবারই পছন্দ নতুন টাকা। ঈদ সালামিতে নতুন টাকার জুড়ি নেই। বকশিশ, দান-খয়রাত কিংবা ফিতরাতেও অনেকেই নতুন টাকা বিতরণ করেন। তাই ঈদে গ্রাহকদের কাছে নতুন টাকার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর