ঈদের ছুটিতে বিএসিএইচ ও আরটিজিএস লেনদেনের বিশেষ সময়সূচি নির্ধারণ

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিতে ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবার জন্য বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে, আগামী ১৮ ও ১৯ মার্চ বিএসিএইচ ও আরটিজিএসের আওতায় লেনদেন নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

সার্কুলার অনুযায়ী, বিএসিএইচ এর আওতায় উচ্চমূল্যের ক্লিয়ারিং চেক জমা দেওয়ার সময়সীমা সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং রিটার্ন কাট-অফ সময় দুপুর ১২টা ৩০ মিনিট। নিয়মিত মূল্যের ক্লিয়ারিং চেক জমা দেওয়ার সময়সীমা দুপুর ১২টা পর্যন্ত এবং রিটার্ন কাট-অফ সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা। 

এছাড়া বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা বিদ্যমান সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আরটিজিএস ব্যবস্থায় বাংলাদেশি মুদ্রা ও বৈদেশিক মুদ্রায় লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদুল ফিতরের আগে আর্থিক লেনদেন সহজ ও দ্রুত সম্পন্ন করার সুবিধার্থে এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আরবিএস
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর