ঈদে সবার জীবনে নেমে আসুক সুখ ও শান্তি: প্রধানমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১১:২৩ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদে সবার জীবনে আনাবিল সুখ-শান্তি নেমে আসুক। আগামী দিনগুলো আরও সুন্দরভাবে যাক সেটাই কামনা করি।

বৃহস্পতিবার ছোটবোন শেখ রেহানাকে সাথে নিয়ে গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ খেতে আসে না, দিতে আসে। আওয়ামী লীগ মানুষের পাশে থাকে, মানুষের কল্যাণে কাজ করে। মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা আওয়ামী লীগের অঙ্গীকার

শেখ হাসিনা বলেন, আমি আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। ১৯৭৫ এর ১৫ আগস্ট বাবা, মা, ভাই-বোন সব হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহিদের প্রতি। শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি।

তিনি বলেন, জাতির পিতা স্বাধীনতা দিয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। আজকে আমরা দারিদ্রের হার কমাতে পেরেছি। কিন্তু এখনো যেটুকু দারিদ্র রয়েছে, আমারা আগামীতে ইনশাল্লাহ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে পারব। এটাই আমাদের প্রতীজ্ঞা। পবিত্র ঈদের দিনে আমরা সেটাই চাচ্ছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের অগনিত নেতাকর্মী, সংসদ সদস্যসহ, সামরিক-অসামরিক, জনপ্রশাসনসহ অন্যান্য সংগঠনকে। আমি যখন বলেছি ইফতার পার্টি করব না। মানুষের মাঝে ইফতার বিলিয়ে দেব, মানুষের পাশে দাাঁড়াব। সেই নির্দেশ পাওয়ার পর সবাই যার যার অবস্থান থেকে মানুষকে ইফতার দিয়েছেন। যারা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ তাদের কাছে ইফতার পৌঁছে দেওয়া অত্যান্ত পবিত্র কাজ, আপনারা করেছেন।

গনভবনে উপস্থিত নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ রেহানা ও নিজের পক্ষ থেকে তাদের সবার পরিবারকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেবার আহবান জানান প্রধানমন্ত্রী। আনন্দের এ সময় সবাইকে নিজের পরিবারকে সময় দেয়ার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। 

 

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর