ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় নতুন কৌশল

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম

২০২২ সালে ঈদুল ফিতরে রাজধানীর কাজীপাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দাঁতের চিকিৎসক ডা.আহমেদ মাহী বুলবুল নিহত হন। ২০২৩ সালের এক জুলাই ঈদুল আজহার দ্বিতীয় দিন ভোরে র্ফামগেটে ছনিতাইকারীর ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার নামে এক পুলিশ কনস্টবেল মারা যান। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে তিনি ঢাকা ফিরছিলেন। 

ঈদের ছুটিতে রাজধানী ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার ড. মহিদ উদ্দিন। 

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছেড়েছে। তাদের বাসা বাড়ির নিরাপত্তাসহ চুরি, ছিনতাই রোধে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। 

ডিএমপির অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক জানান, ছিনতাই রোধে কয়েকটি টিম কাজ করছে। ডিএমপির আটটি বিভাগে টাস্কফোর্সের কমিটি গঠন করা হয়েছে। যেখানে ডিসি ও থানা পুলিশ একসঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। 

তিনি বলেন, সবচেয়ে বেশি ছিনতাইয়ের কবলে পড়ে মোবাইল ফোন। মোট ছিনতাইয়ের ঘটনার প্রায় ৮০ শতাংশই এই মোবাইল ফোন ছিনতাই। বাকি ২০ শতাংশ অন্যান্য। এসব মোকাবেলায় ডিবি, থানা পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ একসঙ্গে কাজ করবে। 

এদিকে পুলিশের পরিসংখ্যান বলছে, গত বছর ১৪৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চলতি বছরের প্রথম দুই মাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে ২৯টি। আর চুরি শতাধিক। রাত একটা থেকে সকাল ছয়টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ঝুঁকিপূর্ণ থাকে রাজধানী। 

তাই এবার ঈদে লম্বা ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় থাকবে ১৬ হাজার পুলিশ। এছাড়া রাজধানীতে প্রবেশের গুরুত্বপূর্ন ৯টি পয়েন্টে থাকবে নজরদারি । 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটা ফাঁকা। এই সময় চোরচক্র কিংবা বিভিন্ন এলাকাভিত্তিক ছিনতাইকারী যেন তৎপরতা চালাতে না পারে সেজন্য আমাদের এলাকাভিত্তিক গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে।

চুরি-ছিনতাই ছাড়াও মহানগরীর অপরাধ দমনে নতুন কৌশল নেয়ার কথা বলছেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। 

 

একাত্তর/এসি
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর