রুমায় যৌথ বাহিনীর অভিযানে আরও তিনজন গ্রেপ্তার

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পিএম

বান্দরবানে ব্যাংক ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় রুমা উপজেলায় যৌথ বাহিনীর আলাদা অভিযানে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রুমা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- লাল চেও সাং সাইলুক বম এর মেয়ে লাল রিন তোয়াং বম (২০), ঙুনদাং বম এর ছেলে ভান নুয়াম থাং বম (৩৭) এবং লাল মুয়ান বম এর ছেলে ভান লাল থাং বম (৪৫)। তারা সবাই রুমা সদর ইউনিয়নের ইডেন পাড়ার বাসিন্দা। 

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, রুমা থানার পাঁচটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল তাদেরকে কোর্টে সোপর্দ করা হবে বলে জানান তিনি। 

এদিকে, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথামং বম এর স্ত্রী লেনসমকিম বমসহ দুই সিনিয়র স্টাফ নার্সকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাট জেলায় স্ট্যান্ড রিলিজ করেছে বান্দরবান স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গেলো সপ্তাহে কেএনএফের সন্ত্রাসীরা রুমা ও থানচিতে সরকারি সোনালী ও কৃষি ব্যাংকের তিন শাখায় হামলা চালায়। ব্যাংকে লুটপাট ছাড়াও অস্ত্রের মুখে সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা।

থানচিতে তিনটি গাড়িতে চড়ে দিনদুপরে গুলি করতে করতে ব্যাংক ডাকাতি করতে আসে কেএনএফ সদস্যরা।

নগদ টাকাসহ লুট করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি। পরে র‌্যাবের মধ্যস্থতায় অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়।

সশস্ত্র সন্ত্রাসীরা আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ তল্লাশি চৌকিতেও হামলা চালায়।

ডাকাতি লুটপাট ও অপহরণের বিভিন্ন ঘটনায় আটটি মামলা হয়েছে। পরে কেএনএফকে দমন করতে সরকারের পক্ষ থেকে যৌথ অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়।

আরবিএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর