ভাষানটেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১২:৫০ পিএম

রাজধানীর ভাসানটেকের একটি বাসায় লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই দুর্ঘটনায় এখনও হাসপাতালে ভর্তি আরও পাঁচ জন। সবার অবস্থাই আশঙ্কাজনক।

শনিবার সকাল আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই নারীর নাম  মেহেরুন্নেসা (৬৫)। তিনি কুমিল্লা লাকসাম উপজেলার বাসিন্দা ছিলেন। 

হাসপাতালটির আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শুক্রবার ভোরে মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ছয় জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মেহেরুন্নেসা চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল। 

তিনি আরও জানান, বাকিদের মধ্যে সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজা ৩০ শতাংশ এবং সুজন ৪৩ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছে।

এর আগে শুক্রবার ভোর চারটার দিকে পশ্চিম ভাসানটেকের নতুন বাজার কালভার্ট রোডের  ৪/১৩ নং এল বাড়ির নিচ তলায় একটি রুমে এ ঘটনা ঘটে। কয়েল ধরাতে গেলে জমে থাকা গ্যাসে ওই বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ এক পরিবারের ছয় জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

একাত্তর/এসি
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ রিয়া আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর