এক যুগ পরিকল্পনাতেই আটকে আছে ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৮:০৩ পিএম

এক যুগেরও বেশি সময় ধরে পরিকল্পনার খোলসেই আছে জ্বালানি খাতের সবচেয়ে আলোচিত অবকাঠামো ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট। জ্বালানী খাতের গুরুত্বপুর্ণ এই অবকাঠমো নির্মিত না হওয়ায় বেশি দামে পরিশোধিত তেল আমদানি করতে হচ্ছে পেট্রোলিয়াম কর্পোরেশনকে। 

গভীর সমুদ্র থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল আনার যে সক্ষমতা তাও পূরণ হচ্ছে না। দ্বিতীয় ইউনিট চালু না করে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির সমালোচনা করলেন সংশ্লিষ্টরা।

ইস্টার্ন রিফাইনারি। ১৫ লাখ টন জ্বালানি তেল শোধনক্ষমতার এর প্রথম ইউনিটটি নির্মাণ করা হয়েছিল ৭৫ বছর আগে ১৯৪৯ সালে। প্রতিবছর দেশে জ্বালানির চাহিদা বাড়লেও বাড়েনি জ্বালানি তেলের পরিশোধন সক্ষমতা। বর্তমান সরকারের সময় ৩০ লাখ টন সক্ষমতার আরেকটি ইউনিট নির্মাণের উদ্যোগ নেয়া হলেও এখনও পরিকল্পনা পর্যায়েই আছে। ২০২০ সালে বলা হয়েছিল ২০২৪ সালে শেষ হবে দ্বিতীয় ইউনিট নির্মাণ কাজ। 

যদিও ২০২৪ সালের প্রথম প্রান্তিক শেষেও নির্মাণ কাজ শুরু হয়নি। কিন্তু এরই মধ্যে পরিকল্পনা পর্যায়েই প্রায় ১১শ কোটি টাকা খরচও হয়ে গেছে। এদিকে গভীর সমুদ্র থেকে দ্বৈত পাইপ লাইনে আমদানি করা তেল খালাসের প্রকল্প শেষ প্রায়। রিফাইনারির নতুন ইউনিট চালু না হলে পাইপ লাইনের সক্ষমতার ৩৩ শতাংশের বেশি ব্যবহার সম্ভব হবেনা। শোধন ক্ষমতা না বাড়িয়ে অপরিশোধিত তেল আনার অবকাঠামো নির্মাণের সমালোচনা করেন জ্বালানি অধ্যাপক ম. তামিম।

বৈদেশিক মূদ্রা সাশ্রয়ে পরিশোধনাগার নির্মাণের গুরুত্ব তুলে ধরেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানও। আর মন্ত্রী বলছেন, নির্মাণের দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। 

সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান ৮০ ভাগ মালিকানার শর্তে  ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের প্রস্তাব দিয়েছে। কিন্তু তা জ্বালানিখাতের জন্য কতটা ইতিবাচক হবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। 

 

 

এআর
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানিখাতে সরকারকে প্রতি মাসে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে এই খাতে মাসিক ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকা।
তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর