ফিরিঙ্গি বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পিএম

বন্দরনগরী চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের এয়াকুব নগর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুপুর সোয়া একটার দিকে বস্তির একটি ঘর থেকে আগুন লেগে তা আশেপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে প্রথমে কাজ শুরু করে এলাকাবাসী।

এ সময় তারা দ্রুত বস্তির ঘরগুলো থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার সরিয়ে নেন। খবর পেয়ে লামা বাজার, নন্দন কানন ও চন্দনপুরাসহ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।

বেলা আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনে কেউ হতাহত হয়নি বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। 

আরবি
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর