জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা কমিশনকে দেয়ার পরামর্শ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম

জ্বালানি তেল আমদানি থেকে শুরু করে বিপণন পর্যন্ত যুক্ত হচ্ছে বেসরকারি উদ্যোক্তারা। তবে বেসরকারি কর্মকাণ্ড পরিচালনায় কঠোর নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করেন বিপিসির কর্মকর্তারা। আর তেলের দাম ও মান নিয়ন্ত্রণের ক্ষমতা বিপিসির পরিবর্তে এনার্জি রেগুলেটরি কমিশনের হাতে ছেড়ে দেয়া জরুরি বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। 

দেশে বছরে ডিজেলের চাহিদা ৫০ লাখ টনের বেশি। এর কিছু আগে অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে। কিছু অংশ আসে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে পাওয়া কনডেনসেট পরিশোধনের মাধ্যমে আর বাকি চাহিদা পূরণ হয় সরাসরি ডিজেল আমদানির মাধ্যমে।

এই তেল পেট্রলিয়াম কর্পোরেশনের অধীনে সরকারি তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে বিপণন করা হয়। কিন্তু সম্প্রতি বেসরকারি খাতে তেল পরিশোধন ও বিপণনের উদ্যোগ নিয়েছে সরকার। 

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বেসরকারি রিফাইনরি, বেসরকারি কনডেনসেট ইউনিট থেকে ফ্র্যাকশনেট ইউনিটে তেল যে তারা বানায়, তারা যদি সেটা বিপিসিকে দিতে চায়, বিপিসি কিনবে। যদি না কেনে তাহলে তারা বাজারে বিক্রি করতে পারবে। বিপিসি যে প্রাইজ ফর্মুলা করেছে, সে প্রাইজ ফর্মুলায় তারা বিক্রি করবে। রেগুলেট করবে বিপিসি।   

সরকারি-বেসরকারি এ পরিচালনায় ব্যবস্থায় সকল দ্বন্দ্ব এড়িয়ে চলতে মানসম্মত নীতিমালা প্রয়োজন বলে জানান বিপিসির কর্মকর্তারা 

পেট্রোলিয়ম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ বলেন, কীভাবে এ প্রক্রিয়ার সাথে একীভূত হবে, নীতিমালাতে একটা প্রাথমিক নির্দেশনা দেয়া আছে। কিন্তু এর জন্য আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি লাগবে। যে কারণে এখানে অনেকগুলো সাংঘর্ষিক বিষয় থাকতে পারে। আমরা চাই এই পদ্ধতি কাজ করুক।

তবে তেলের দাম ও মান নিয়ন্ত্রণ বিপিসির হাতে না রেখে এনার্জি রেগুলেটরি কমিশনের হাতে তুলে দেয়া জরুরি বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, এগুলো সবই স্বাধীন রেগুলেটরের মাধ্যমে করা উচিত। ভোক্তাদের যদি জিম্মি করে অতিরিক্ত দাম না নেয়া হয়, এ জিনিসগুলো যদি বিইআরসি স্বাধীনভাবে পরিচালনা করতে পারে। ব্যবসায়ী স্বার্থ রক্ষা করতে হবে, একইসাথে ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে হবে।     

বিপণনে বেশি সংখ্যক বেসরকারি খাতকে সুযোগ দিলে প্রতিযোগিতার মাধ্যমে সেবার মান মান বাড়বে বলেও মনে করেন তারা।

আরবিএস
দেশে চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলায় প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এরই মধ্যে দুটি জাহাজে করে ৩০ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। 
ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে বাড়ল চার টাকা ২১ পয়সা বাড়লো। সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা...
দেশে তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে ভোক্তাপর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি দুই টাকা করে কমানো হয়েছে। 
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর