ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:০৬ পিএম

আবারো নিষেধাজ্ঞা খেলায় মেতে উঠতে যাচ্ছে পশ্চিমারা। ঠিক যেমনটি অতীতেও বহুবার করে দেখিয়েছে তারা। সবশেষ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বান বইয়ে দিয়েছিলো আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোট। তাতেও খুব সুবিধা হয়নি, বরং রাশিয়ার অর্থনীতি আরও ফুলেফেঁপে উঠেছে। 

এবার বিশ্বের ‘কালনাগ’ ইসরাইলের ইস্যুতে নিষেধাজ্ঞা উৎসবে মেতে উঠতে চাইছে পশ্চিমা। বলার অপেক্ষা রাখে না নিষেধাজ্ঞার টার্গেট ইরান। যে দেশটি গেলো চার দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে। পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ আজ ইরান। 

নিজেদের আত্মরক্ষা ও নিরাপত্তার সঙ্গে আপোষ না করে ইসরাইলের মাটিতে ইরানের প্রথমবার আক্রমণের পর পশ্চিমাদের চক্ষু চড়াক গাছ। তারা কল্পনাও করতে পারেনি, কৌশলগত ধৈর্যের নীতি মেনে চলা ইরান এতোটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু কথায় বলে না, করলা বেশি কঁচলালে তেতো হয়ে যায়। 

ইরানের অবস্থাও ঠিক তাই হয়েছে। ইরানের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নিয়েছিলো দুষ্টু রাষ্ট্র ইসরাইল। ইরানি ভূমিতে সরাসরি সামরিক আক্রমণ না করলে, অনেক ইরানি বিজ্ঞানী ও সমর নায়কদের হত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলো ইসরাইল। যার সবশেষে উদাহরণ দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা। 

এবার আর চুপ থাকেনি ইরান। গোটা বিশ্বকে হতবাক করে নজিরবিহীন হামলা চালিয়েছে তেহরান। আর বিষয়টিকে সহজে নিতে পারছে না। পাল্টা জবাব না দিতে পশ্চিমারা ইসরাইলকে আপাতত নিবৃত করতে পারলেও, বসে নেই এক্সিস অব ইভিল বা শয়তানের অক্ষ। নানা বুদ্ধি আটছে ইরানকে শায়েস্তা করার। 

তারই অংশ হিসাবে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জানান, নিষেধাজ্ঞা অনুমোদন করাসহ আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয়া হবে।

একই সঙ্গে ইরানের তেল রপ্তানির সক্ষমতা কমানোর চেষ্টা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। 

ইসরাইল অবশ্য আগেই ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দিতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা চেয়েছে আবদার করেছে তেল আবিব। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই সপ্তাহান্তে ইসরাইলের ওপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে। ইইউয়ের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, তার ব্লক এটি নিয়ে কাজ করছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ৩০টিরও বেশি দেশকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছেন। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে। তেল আবিব চায়, সেই নিষেধাজ্ঞা আবারও ফিরে আসুক। 

বলার অপেক্ষা রাখে না, ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা চলে আসছে বহুদিন আগ থেকেই। বাণিজ্য নিষেধাজ্ঞার পাশাপাশি ইরান সংশ্লিষ্ট পাঁচ শতাধিক ব্যক্তি এবং সংস্থাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। কিন্তু এতো কিছুর পরও সামিরক শক্তি হিসাবে ইরানের অগ্রযাত্রাকে রুখতে পারেনি কেউ।  

এআরএস
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর