সজোরে তিন ইজিবাইক ও গাড়ির ওপর হামলে পড়ে ট্রাকটি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পিএম

দুপুর ২টা। বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় শুল্ক দিতে থামে একটি প্রাইভেট কার। পেছনে ধীরে ধীরে থামে তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক।

প্রাইভেট কার শুল্ক দিয়ে সামনে এগোনো শুরু করতেই হঠাৎ পিছন থেকে একটি ট্রাক তিনটে ইজিবাইককে চাপা দিয়ে উঠে যায় প্রাইভেটকারের ওপর। বাহনগুলিসহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

বুধবার দুপুরে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ১৪ জনের। আহত হয়েছেন কমপেক্ষ ২৩ জন। ট্রাকের চাপায় ১৪ জনের মৃত্যুর ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ঘটনার পরপরই চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

গ্রেপ্তার চালক নাম আল আমিন হাওলাদার ঝালকাঠি সদরের নবগ্রামের বাসিন্দা। আর সহকারী নাজমুল শেখ খুলনা সদরের বাসিন্দা।

ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।

পুলিশ সুপার বলেন, আল আমিন নিয়মিত চালক ছিলেন না। তিনি বদলি চালক হিসেবে গাড়ি চালাচ্ছিলেন। তিনি খুলনা থেকে সিমেন্টের বস্তা নিয়ে নিজ বাড়ি যাচ্ছিলেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মেহেদী হাসান সানি জানান, নিহতদের স্বজনরা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেছেন।

নিহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার গাবখান গ্রামের সেলিম হাওলাদারের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫), ওস্তাখান গ্রামের আব্দুল মান্নান মাঝির ছেলে শফিকুল মাঝি (৫০), নওপাড়া গ্রামের আব্দুল হাকিম মাঝির ছেলে অতিকুর রহমান সাদি (১১), নূরুল ইসলামের ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য ইমরান হোসেন (৪০), কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের মো. ইব্রাহীমের মেয়ে নূর জাহান (৭) ও তাহমিনা, প্রাইভেট কার চালক রাজাপুর উপজেলার এলাকার মো. ইব্রাহিম, রাজাপুর উপজেলার সাংগর গ্রামের বারেক মৃধার মেয়ে নিপা আক্তার, উত্তর সাউদপুর গ্রামের সনিয়া বেগম, তানিয়া আক্তার, তাহমিদ রহমান, হাসিবুর রহমান।

এছাড়া বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিরোজপুর জেলার স্বরূপকাঠি গ্রামের মো.রুহুল আমিন এবং দুর্ঘটনাস্থলে থাকা ভিক্ষুক মো. শহিদুল ইসলাম।

ঝালকাঠি জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, জেলা প্রশাসক বলেন, সরকারের পক্ষ থেকে নিহত ১৪ জনের পরিবারকে মোট পাঁচ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারীদের তিন লাখ টাকা  এবং আহতদের চিকিৎসার জন্য জনপ্রতি এক লাখ টাকা দেওয়া হবে।

এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আহত রায়হান হোসেন একাত্তরকে বলেন, আমি ট্রাকে করে মাল নিয়ে বরিশাল আসছিলাম। টোল দেওয়া শেষে সামনে এগিয়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ শুনি। এ সময় আমাদের ট্রাক একটা বাসের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক উল্টে যায়। আমার হাত কাটা পড়ে।

ওই দুর্ঘটনার কবলে পড়া দুটি ইজিবাইকের যাত্রীরা যাচ্ছিলেন বিয়ের বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে। চারটি ইজিবাইকে কনের বাড়ির লোকজন ঝালকাঠির ছাগলকান্দার শশীর হাটে বরের বাড়ি যাচ্ছিলেন। পথে গাবখান সেতুতে দুর্ঘটনার কবলে পড়েন দুটি ইজিবাইকের যাত্রী। এতে ওই পরিবারের বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে; বাকিরা হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

পরিবারের লোকজনের সঙ্গে বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেল হোসেন (৩০) । যে দুটি ইজিবাইক আগেই টোল প্লাজা পার হয়ে যায় তার মধ্যে ছিলেন তিনি। দুর্ঘটনা থেকে বেঁচে যান রুবেল।

রুবেল বলেন, গাবখান ব্রিজ পার হয়ে চারটি ইজিবাইক নিয়ে যাচ্ছিলাম। দুইটা অটো পার হয়ে যায়। দুইটা টোল দিচ্ছিলো। পেছন থেকে ট্রাক এসে আমাদের ওই দুইটা ইজিবাইকসহ আরও দুইটাকে মেরে দিয়েছে। ব্রেক ফেল করে নিজেও গর্তে পড়ে যায়।

রুবেল জানান, নিজেদের পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত আছে আরও সাতজন।

ঝালকাঠির রামনগরের বাদশা মিয়ার ছেলে সাইদুল বলেন, তার প্রতিবন্ধী ভাই শহিদুল গাবখানে ভিক্ষা করেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন।

কেএসএইচ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর