রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিন পানির নিচে দুবাই

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পিএম

রেকর্ড বৃষ্টিপাতের তৃতীয় দিনেও বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশিরভাগ এলাকা পানির নিচে। আকস্মিক বন্যায় দুবাই শহরের স্থবিরতা এখনও কাটেনি।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবারের অস্বাভাবিক ঝড়বৃষ্টির ফলে হঠাৎ বন্যার কবলে পড়েছে আমিরাত। পানির নিচে তলিয়ে গেছে দুবাই বিমানবন্দরের রানওয়ে। এর ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। বেশিরভাগ ফ্লাইট বাতিল, পরিবর্তন ও বিলম্ব করা হয়।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিদেশিদের জন্য টার্মিনাল ১-এ অভ্যন্তরীণ ফ্লাইট চালু হলেও তা বিলম্ব হচ্ছে।

বিশ্বের বৃহত্তম এয়ারলাইন এমিরেটস জানিয়েছে, ৯ ঘণ্টা বিলম্বের পর, তারা দুবাইতে মধ্যরাতের যাত্রীদের সকাল ৯টা থেকে চেক ইনের কাজ পুনরায় শুরু করবে।

৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতের নজির দেখা গেল সংযুক্ত আরব আমিরাতে। বৃষ্টির ফলে সৃষ্ট হওয়া বন্যায় দুবাইয়ের বেশিরভাগ রাস্তাঘাট ডুবে যাওয়ায় দেখা দিয়েছে যানজট। অফিস ও বাড়িতে আটকা পড়েছে বেশিরভাগ মানুষ।

ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের জলবায়ু বিজ্ঞানী কলিন কোলজা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে  এ ধরনের বৃষ্টিপাতের জন্য দায়ী করেছেন। তবে প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টি ঝরানোর বিষয়টি অস্বীকার করেছে মেঘ তৈরির সাথে জড়িত আমিরাতের সরকারি সংস্থা।

রোববার আমিরাতের প্রতিবেশী ওমানে আঘাত হানে ঝড়। এতে সেখানে দেখা দেয় বন্যা অন্তত ২০ জন মারা যায়। ঝড়টি মঙ্গলবার আমিরাতে আঘাত হানে। এতে ভেসে যায় দুবাইসহ বেশিরভাগ এলাকা। এ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

একাত্তর/জো
হরমুজ প্রণালী তদারকির জন্য ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ গঠন করেছে ইরান। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দক্ষিণের জলসীমা পর্যন্ত এলাকা...
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে, ‘জাতীয় স্বার্থে’ মনোযোগ দিতে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে সরে যাচ্ছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই আজ (শনিবার) এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, তারা শহরে বিকট শব্দে বিস্ফোরণ শুনতে পেয়েছেন এবং আকাশজুড়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর