ইরানে মিসাইল হামলা হয়নি: তেহরান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৯ পিএম

ইরানের ইস্পাহান শহরের ওপর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি বলে দাবি করেছেন এক ইরানি কর্মকর্তা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন তিনি।

শুক্রবার ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শব্দ ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে হয়েছে বলে জানিয়েছেন ইরানি ওই কর্মকর্তা। এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি এই খবর জানিয়েছে।

তবে, রয়টার্সের এই প্রতিবেদনে ইরানি ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছিল, ইস্পাহান শহরে ওপর ইসরাইলের ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় ‘আনুমানিক ভোর ৪ টায়’ ইস্পাহান শহরের আকাশে তিনটি ড্রোন দেখা গেছে। এরপরই ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ‘আকাশে এই ড্রোনগুলোকে ধ্বংস করেছে।’

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর ইসরাইলে ইরানের প্রতিশোধমূলক হামলার পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে এখন টানটান উত্তেজনা।

এর মধ্যেই ইস্পাহান প্রদেশের একটি বড় বিমানঘাঁটির কাছে বিস্ফোরণের খবর জানায় ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম। খবরে বলা হয়, ইরান বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে।

এর মধ্যেই ধোঁয়াশা তৈরি করে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইল ইরানের একটি সাইটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে কথিত হামলার বিষয়ে ইসরাইল ও ইরানের পক্ষ থেকে কোনো কথাই বলা হয়নি।

 

একাত্তর/জো
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর