ঈদে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমার হাল হকিকত

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০১:১৭ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে বলিউডেও মুক্তি পেয়েছে দুইটি সিনেমা। যার একটি অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ও অপরটি অজয় দেবগণের ‘ময়দান’। এদিকে, কলকাতায় মুক্তি পেলো ঈদের একমাত্র সিনেমা ‘মির্জা’।

দর্শকদের আগ্রহের শীর্ষেই অবস্থান করছে বলিউডের ঈদের সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত এই সিনেমাটি অগ্রিম বুকিংয়েও এগিয়ে ছিলো। আলী আব্বাস জাফর পরিচালিত ও বাসু ভাগনানির প্রযোজিত ছবিটি বক্স অফিসে এরই মধ্যে নাম লিখিয়েছে হিট সিনেমার ক্লাবে।

অ্যাকশন প্যাকড ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাতে রয়েছে ভরপুর কমেডির রসদ। সেই সঙ্গে অক্ষয় ও টাইগারের এই যুগলবন্দীও দর্শকদের মাত করছে। অক্ষয় ও টাইগার ছাড়াও পৃথ্বীরাজ সুকুমারনকে ছবিটিতে দেখা গেছে খলনায়কের চরিত্রে।

অন্যদিকে অজয় দেবগণের ‘ময়দান’ সিনেমাটি ঈদে মুক্তি পেলেও আশানুরূপ ব্যবসা করছে না। স্পোর্টস ড্রামা ঘরনার ‘ময়দান’ ছবিতে অজয়কে দেখা গেছে এক ভিন্ন ধরনের চরিত্রে। ছবিটি মূলত প্রখ্যাত ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন অমিত আর শর্মা। ছবির গল্প ১৯৫২ থেকে ১৯৬২ সালের।

‘ময়দান’ অজয় দেবগনের অনবদ্য অভিনয় সহ একটি দুর্দান্ত চলচ্চিত্র যা প্রত্যেক ফুটবল প্রেমীদেরই একবার দেখা উচিত, এমনটাই মনে করছেন সিনেবোদ্ধারা।

কলকাতায় ঈদে সিনেমা মুক্তিতেও অনীহা প্রযোজক-পরিচালকদের। তাই টালিগঞ্জের দর্শকদের জন্য ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে একমাত্র সিনেমা ‘মির্জা’। সুমিত সাহিলের পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন।

তবে অঙ্কুশের মির্জাকে যুদ্ধ করতে হচ্ছে বলিউড দুই সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ও ‘ময়দান’ এর সঙ্গে। যার কারণে কলকাতাতে খুব বেশি হল পায়নি ‘মির্জা’।

কেএসএইচ
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর