দেশ আমিষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: সালমান এফ রহমান

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দেশ এখন আমিষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্যের কোনো ঘাটতি নেই। আমরা পশু-পাখি পালন করে নিজেরা স্বাবলম্বী হচ্ছি। সেই সঙ্গে দেশের আমিষের চাহিদা পূরণ করছি।

শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে। এই স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা দরকার। আর এই সম্মেলিত প্রচেষ্টাতেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।

সালমান বলেন, আপনারা আমাকে দ্বিতীয়বারের মতো ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কাজ করে যাচ্ছি। আমি দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা প্রয়োজন সব করছি।

তিনি বলেন, প্রাণীসম্পদ খাত সরকারের একটি অংশ। এই খাতকে স্মার্টখাতে পরিণত করতে পারলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যেমন উন্নত হবে ঠিক তেমনি দেশের বেকার সমস্যা দূর হবে। তাই আপনারা বেকার না থেকে ছোট ছোট খামার তৈরি করে নিজেরা স্বাবলম্বী হোন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে সংরক্ষিত নারী আসনের নারী সংসদ সদস্য আনার কলি পুতুল, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, সহকারী কমিশনার ভূমি আব্দুল হালিম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারজানা জাহানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
সরকারি তথ্য ও উন্নয়নমূলক বার্তা জনগণের কাছে দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...
নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য হান্নান মাসউদ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের ২ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর