বাগেরহাটের খাদ্য পরিদর্শক অচীনের সম্পদ ক্রোকের নির্দেশ

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:২২ এএম

বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের ২ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে বাগেরহাটের সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মো. আশরাফুল ইসলাম এই নির্দেশ জারি করেন।

বাগেরহাট দুদক জেলা কার্যালয় গত মঙ্গলবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে।

পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অচীন কুমার দাস তার চাকরির পাশাপাশি তৎকালীন এমপির এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানিয়েছেন, খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের শেষ দিকে বাগেরহাট দুদক জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অচীন কুমার দাস, তার মা কল্পনা রানী দাস, প্রথম স্ত্রী ও পরিবার কল্যাণ সহকারী সংগীতা সেন এবং দ্বিতীয় স্ত্রী ঝিমি মণ্ডল জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন করে ভোগ-দখলে রেখেছেন। তাদের নামে অর্জিত এই সম্পদ বেহাত করার চেষ্টার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার জন্য আবেদন করে। এই আবেদনের ভিত্তিতে বাগেরহাট সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালত এই আদেশ জারি করেছেন।

একাত্তর/আরএ
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর