স্থানীয় নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই: ইসি আলমগীর

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৮:০০ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক ‘ফ্লেভার’ নেই, ফলে যে কেউ স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেছেন, এটি কোনো রাজনৈতিক নির্বাচন নয়; এটা স্থানীয় সরকার নির্বাচন, এখানে রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি ওই এলাকার ভোটার হলে কিছু শর্ত মেনে নির্বাচন করতে পারবে। নির্বাচন কমিশনের আইনে কোন আত্মীয়-অনাত্মীয়ের সম্পর্ক নেই। গণতন্ত্রের চর্চা যাতে একেবারে মাঠ পর্যায়ে চলে আসে এজন্য মাঝে একটা আইন করা হয়েছিলো। এবার যেহেতু সরকারি দল সেটা তুলে দিয়েছে এবং উন্মুক্ত করে দিয়েছে, অতএব এই নির্বাচনে এখন আর কোনো রাজনৈতিক ফ্লেভার নেই। তবে কেউ যদি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন করতে চায় সেই অপশনটাও রাখা হয়েছে।

ইসি আলমগীর বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিটিং করেছি। তারা অনেকগুলো প্রস্তাব রেখেছে আমাদের কাছে, আমরাও তাদেরকে কিছু সাজেশন দিয়েছি। আমাদের মেসেজ হচ্ছে- নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হতে হবে।

তিনি বলেন, কোনোভাবেই যেনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। কেউ যেনো কোন প্রার্থীকে প্রচার-প্রচারণায় বাধা দিতে না পারে, ভোটারদের ভোট দেয়ায় বাধা দিতে না পারে সে বিষয়ে নজর রাখবে আইনশৃঙ্খলাবাহিনী।

‘সবাই যেন সমানভাবে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারে সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা এই মেসেজটাই দিয়েছি।’

উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সব জায়গায়ই অনেক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে। অতএব এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না এটা বলার সুযোগ নেই।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমই একটা ভালো পদ্ধতি। ইতোপূর্বে বিভিন্ন নির্বাচনে প্রার্থীরাও নির্বাচনের পর ইভিএম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ইভিএমের মাধ্যমে একজনের ভোট আরেকজন নিতে পারে না। ভোট ছিনতাইয়ের সুযোগ নেই, জাল ভোট দেয়ারও সুযোগ নেই, প্রক্সি ভোটও এড়ানো সম্ভব। তাই ইভিএমেই সঠিক ভোটগ্রহণ সম্ভব।

ভোটের মাঠে সহিংসতা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, সারাদেশে যেখানে যেখানে সহিংসতার খবর পেয়েছি, আমরা ব্যবস্থা নিয়েছি। একজন সংসদ সদস্যকেও সতর্ক করা হয়েছে। ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন সংবাদে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞাসহ হরিরামপুর ও সিংগাইর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জে তিন ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে। আগামী ৮ মে প্রথম ধাপের নির্বাচনে হরিরামপুর ও সিংগাইর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
আগামীতে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে আয়োজনের প্রস্তাব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর