স্বর্ণের দামে রেকর্ডের পর রেকর্ড

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম

আগের যে কোনো সময়ের চেয়ে স্বর্ণের দাম ঘন ঘন পরিবর্তন হচ্ছে। রেকর্ডের পর রেকর্ড হচ্ছে দামে। প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে ঠেকেছে এক লাখ ২০ হাজার টাকায়। দোকানিরা বলছেন স্বর্ণের দাম নিয়ে যেন জুয়া খেলা হচ্ছে। আর ক্রেতারা বলছেন দাম নাগালের বাইরে চলে যাওয়ায় এখন স্বর্ণ কেনা কমিয়েছেন অনেকেই।

নাদিরা আহমেদ মেয়ের জন্য স্বর্ণ কিনতে এসেছেন একটি জুয়েলারি দোকানে। পরিকল্পনা ছিলো দুই থেকে আড়াই ভড়ি ওজনের গহনা কেনার। কিন্তু চড়া দামের ধাক্কায় কিনতে হলো দেড় ভরি ওজনের একটি চেইন।

বেশির ভাগ ক্রেতাই এখন বলছেন, ভ্যাট এবং মজুরি মিলিয়ে প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক লাখ ২০ কি ৩০ হাজার টাকার ওপরে। এই দামে স্বর্ণের অলঙ্কার কেনা অনেকটা সাধ্যের বাইরে। 

দোকানিরা বলছেন, অস্থির বাজারটি নিয়ে যেন জুয়া খেলা হচ্ছে। তাই বাজারের তাল মিলাতে পারছেন না ক্রেতারাও।

জুয়েলার্স সমিতির বেঁধে দেওয়ায় প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ১০ হাজার ২ শ ৫৭ টাকা। সেই হিসেবে ভরি ১ লাখ ১৯ হাজার ৬ শ টাকা। আরো আছে ৫ শতাংশ ভ্যাট এবং মজুরিসহ অন্যান্য খরচ। সমিতির নেতা বলছেন এই অবস্থার কারণ বৈশ্বিক অস্থিরতা। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ইউকে, দুবাই সম্মিলিত একটা কাঠামো দাঁড় করানো আছে তার ওপর ভিত্তি করে স্বর্ণের দাম ওঠে এবং নামে। পৃথিবীর সব দেশে স্বর্ণের একটা ভারসাম্য আছে, সেটা রক্ষা করার জন্য বাংলাদেশ স্বর্ণের দাম বাড়তে বা সমন্বয় করতে বাধ্য।  

জুয়েলারি সমিতির তথ্য বলছে, চলতি বছরের সাড়ে চার মাসে স্বর্ণের দাম কমেছে দুইবার আর বেড়েছে ছয়বার।

আরবিএস
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর