দরপতনে মার্জিন ঋণের ফাঁদে আবার নিঃস্ব বিনিয়োগকারীরা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পিএম

ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে পুঁজিবাজার কয়েকদিন স্থিতিশীল থাকলেও আবার ফিরেছে পতনের ধারায়। আর এতে মার্জিন ঋণের ফাঁদে পড়ে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে বিনিয়োগকারীরা।

সংশ্লিষ্টরা বলছে, এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য দ্রুত মার্জিন ঋণের আইন পরিবর্তন আনতে হবে। আর তা করা না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রায় দেড় বছর ফ্লোর প্রাইসে আটকে থাকে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। নিম্নমুখী বাজারে মার্জিন ঋণের ফাঁদ থেকে বিনিয়োগকারীদের রক্ষ করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছিলো বলে তখন নিয়ন্ত্রক সংস্থা থেকে বলা হয়।

এরপর গত জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে তুলে দেওয়া হয় ফ্লোর প্রাইস। এতে সাময়িকভাবে বাজারের সূচকের উত্থান ঘটে। কিন্তু শেষ রক্ষা হয়নি। আবার পতনে নিমজ্জিত হয়েছে পুঁজিবাজারের সূচক।

ফ্লোর প্রাইজ তুলে নেয়ার প্রথম দিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তার বাজার স্থিতিশীল থাকলেও এখন তা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পতন ঠেকাতে যে ফ্লোর প্রাইস বসানোয় আদৌ কি শেষ রক্ষা হয়েছে বিনিয়োগকারীদের? ফ্লোর প্রাইসের আটকে শেয়ার লেনদেন বন্ধ থাকলেও থেমে থাকেনি মার্জিন ঋণের সুদের হার। চক্রবৃদ্ধিহারে বেড়েছে সুদ।

বিশ্লেষকরা বলছেন, পড়তি বাজারে জেনে বুঝেই সাইডলাইনে আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। মার্জিন ঋণের ফাঁদে পড়ে বিনিয়োগকারীরা নিঃস্ব হলেও বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত কোনো বাজারে কোনো সাপোর্ট দেবেন না তারা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনই বাড়ছে ফোর্স সেলের চাপ। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

আর ২০১০ সালের ধসের অভিজ্ঞতা থাকার পরেও মার্জিন ঋণের আইন সংশোধন না হওয়াকেও দুঃখজনক বলে মনে করছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহমেদ রশীদ লালি।

পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম বলেন, বিদ্যমান আইন পরিবর্তন না করেও নিয়ন্ত্রক সংস্থা যে কোনো নিয়ম সংযোজন বিয়োজন করতে পারবেন।

বর্তমান বাজারে ১৬ শতাংশ হারে সুদে যারা মার্জিন ঋণ নিচ্ছেন তাদেরও সতর্ক থাকার কথা বলেন সংশ্লিষ্টরা। কারণ পতনমূখী বাজারে ১৬ শতাংশের বেশি আয় হবে কিনা, তা নিয়েও ভাবার পরামর্শ দিয়েছেন। 

আরবি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে উদ্বেগের জেরে সোমবার (৯ মার্চ) ইউরোজোনের সরকারি বন্ডের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। এতে বন্ডের মুনাফার হার বা ‘ইয়েল্ড’ গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর