এমপি ইবরাহিমের বিরুদ্ধে ভোটে পক্ষপাতের অভিযোগ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৫ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোটে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য ছৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বিরুদ্ধে। এ নিয়ে রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন এক প্রার্থী। 

বৃহস্পতিবার এমন অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী জাফর আলম।

অভিযোগ তিনি বলেন, ২৩ এপ্রিল প্রার্থীতা যাচাই অনুষ্ঠানের পর থেকে এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম অপর চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম সাঈদীর পক্ষে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ও সভায় অংশ নিয়েছেন। একই সময় সরকারি নিরাপত্তা প্রটোকলও ব্যবহার করছেন। 

তার আরও অভিযোগ, উপজেলার ঢেমুশিয়া হযরত আয়েশা ছিদ্দিকা (রঃ)জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভায় এমপি ইবরাহিম প্রধান অতিথির বক্তব্যে ফজলুল করিম সাঈদীকে জয়ী করতে বলেছেন।

এছাড়া স্থানীয় ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় সভায় ওই প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। 

জানতে চাইলে এমপি ইবরাহিম বলেন, ভোটের প্রচার শুরু হতে সময় আছে। কোনো প্রার্থীর পক্ষে ভোট করছি না। 

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাষ জানান, এমন অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর