গরমে ঢাকায় বছরে ছয় বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম

তীব্র তাপদাহের কারণে কমছে মানুষের কর্মঘণ্টা। ফলে রাজধানী ঢাকায় বছরে প্রায় ৬শ’ কোটি ডলারের সমপরিমাণ ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পরিবেশ বিষয়ক কয়েকটি আন্তর্জাতিক সংস্থা।

এদিকে দেশে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এপ্রিল ও মে জুড়েই চলবে তাপদাহ। মে’র প্রথম সপ্তাহে কিছু পরিমাণ বৃষ্টি হলেও তা উত্তাপ কমাবে না।

তাপদাহের এই পরিস্থিতি যেনো টিকে থাকার যুদ্ধ। গেলো প্রায় ২৬ দিন ধরে চলা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তাপদাহের সাথে জীবন বাঁচানোর লড়াইয়ে নামতে হয়েছে তাদের।

জীবনযুদ্ধে যারা খোলা আকাশের নিচে জীবিকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে তারা বলছেন এমন পরিস্থিতি তাদের জীবনে কখনও আসেনি।

খাঁ খাঁ রোদ শ্রমজীবী মানুষের শুধু স্বাস্থ্য ঝুঁকিই বাড়াচ্ছে না। জীবন বাঁচাতেই তাদের কর্মঘণ্টা কমাতে হচ্ছে।

২০২২ সালে এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, বছরে গড়ে প্রায় তিন হাজার দু’শ কোটি কর্মঘণ্টা হারাচ্ছে ঢাকা। ১২ দেশে চালানো জরিপের মধ্যে এটি সর্বোচ্চ।

ওই গবেষণায় আরও বলা হয়, অতি গরমের কারণে ঢাকায় বছরে ৬শ’ কোটি ডলারের সমপরিমাণ উৎপাদনশীলতা নষ্ট হচ্ছে। যা বার্ষিক শ্রম ক্ষমতার ৮ শতাংশ।

একই বছর প্রকাশিত অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের গবেষণায়ও উঠে এসেছে সমপরিমাণ শ্রম নষ্টের তথ্য।

এই অবস্থায় শ্রমিকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ তৈরি ও কর্মঘণ্টার সময় পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা বলেন, যারা দিন আনে দিন খায়- তাদের সুযোগ কম। আয়ও কমছে অনেকের। তবু, টিকে থাকতে বিরতি বাড়িয়ে দিতে হবে তাদের।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, নতুন করে আরও তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এপ্রিলের বাকি দিনগুলোতেও পরিস্থিতির কোন পরিবর্তন হবে না। মে মাসে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা সহনীয় হবার মতো কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

আগামী ২ মে সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেটি সারাদেশের জন্য নয়।

রোববার গরমে অসুস্থ হয়ে পাঁচ জেলায় ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে যশোর ও চট্টগ্রামে দুই জন স্কুল শিক্ষক, মাদারীপুরে দুই জন, নরসিংদীতে এক বীর মুক্তিযোদ্ধা এবং কুড়িগ্রামের চিলমারিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

প্রচণ্ড গরমের কারণে তাদের অসুস্থতা ও মৃত্যুর কথা জানিয়েছেন চিকিৎসকরা।

 

একাত্তর/আরএ
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর