লিটনের বিশ্বরেকর্ড, নো বলে পাঁচ উইকেট হাতছাড়া হাসানের

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। 

বুধবার (১৮ নভেম্বর) ম্যাচের চতুর্থ দিনে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে এই কীর্তি গড়েন তিনি। অন্যদিকে হাসান মাহমুদের বলে পেটারসন বোল্ড হলেও সেটি নো বল হওয়ায় পাঁচ উইকেট পূর্ণ হয়নি এই পেসারের।

রিকেলটনকে মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিং করে এক ইনিংসে সাতটি ডিসমিসাল পূর্ণ করেন লিটন। এরপর রাবাদাকেও স্টাম্পিং করে নিজের ডিসমিসালের সংখ্যা আটে নিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটি এককভাবে নিজের করে নেন লিটন।

টেস্ট ইতিহাসে এক ইনিংসে সাতটি ডিসমিসালের রেকর্ড এতদিন ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভার। এবার সেই রেকর্ড ছাড়িয়ে আটটি ডিসমিসাল নিয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন লিটন।

রিকেলটন নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। লিটন দাস ও মাহফিজুল ইসলামের কাছ থেকে দুবার জীবন পাওয়ার পরও থামানো যায়নি তাকে। মিরাজের বলে স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে কাগিসো রাবাদার সঙ্গে ১১৭ রানের জুটি গড়েন তিনি।

রিকেলটন আউট হওয়ার পরও বাংলাদেশের বোলারদের ওপর চড়াও ছিলেন রাবাদা। পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকানোর পর স্টাম্পিংয়ের শিকার হন তিনি। লিটনের গ্লাভসে ধরা পড়ে দক্ষিণ আফ্রিকার নবম উইকেট। এই ইনিংসে লিটনের ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় আটে।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ১১৬ ওভারে ৯ উইকেটে ৫১২ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের জবাবে দলটির লিড তখন ১১২ রান।

এর আগে দিনের শুরুতে লিড নেওয়ার আশায় মাঠে নামে বাংলাদেশ। কিন্তু দিনের তৃতীয় ওভারেই ৪০০ রানের গণ্ডি পেরিয়ে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর রিকেলটন ও রাবাদার জুটি বাংলাদেশের বোলারদের চাপে ফেলে। তাসকিন আহমেদের বলে রাবাদার ব্যাটের কানায় লেগে বল স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে গেলেও তিনি ক্যাচটি নিতে পারেননি। বলটি চার হয়ে যায়।

এদিকে হাসান মাহমুদের বলে পেটারসন বোল্ড হলেও পরে দেখা যায়, সেটি নো বল ছিল। ফলে উইকেটটি পাননি হাসান। নিজের প্রথম পাঁচ উইকেট পাওয়ার সুযোগও হাতছাড়া হয় তার। এর আগে ভিন্ন ভিন্ন দেশে নিজের প্রথম পাঁচ উইকেটের কীর্তি গড়েছিলেন তিনি। ছয়টি ভিন্ন দেশে পাঁচ উইকেট নেওয়ার সুযোগ হলে নাথান লায়ানের পর এমন কীর্তি গড়ার দ্বিতীয় বোলার হতে পারতেন হাসান।

এর আগে তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে সীমিত হয়ে পড়ে। সেদিন মাত্র এক সেশন ও ২৮ ওভার খেলা হয়। দিন শেষে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে ছিল। ওই ইনিংসে ছয়টি ক্যাচ নিয়ে বাংলাদেশি উইকেটকিপার হিসেবে এক টেস্টে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েছিলেন লিটন। চতুর্থ দিনে আরও দুটি স্টাম্পিং করে বিশ্বরেকর্ডটি নিজের করে নেন তিনি।

একাত্তর/কেআই
জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নতুন বল হাতে পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার তিনটি উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তবে প্রথম ইনিংসে এখনো ১৪ রানে পিছিয়ে...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে একটি উইকেট হারালেও দ্বিতীয় সেশনে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সেশনে কোনো উইকেট নিতে পারেনি...
মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে সেই ইনিংস তাকে উৎসর্গ করলেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে শতরানের দেখা পান তিনি। এটি টেস্টে...
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের সবুজ ঘাসের পিচে শুরুটা হয়েছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, ঠিক সেখান থেকেই...
ফিলিপাইন সফরে গিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘খুব বড় বাণিজ্য চুক্তি’ সম্পাদিত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ভবনে এক রাষ্ট্রীয়...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও দক্ষিণ ওডিশা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের...
আধুনিক প্রযুক্তি দুনিয়ার অন্যতম সংযোজন ক্রিপ্টোকারেন্সি। ডিজিটাল এ মুদ্রা ব্যবস্থা একদিকে যেমন সুরক্ষিত অন্যদিকে হ্যাকারদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাইন্যান্সের পর এবার...
মৌলভীবাজারের রাজনগরে ২০০৮ সালে সিএনজিচালিত আটোরিকশা ছিনতাইয়ের পর চালক মোছাব্বিরকে হত্যায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর