মেক্সিকোতে বাস উল্টে ১৪ জন নিহত

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০২:০১ পিএম

মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৪ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাজধানীর উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় নিরাপত্তা সচিব জানিয়েছেন, মেক্সিকো রাজ্যের রাজধানীর উপকণ্ঠে সড়কপথে একটি বাস উল্টে গেলে ওই হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়।

মেক্সিকান জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, ২০২০ সাল থেকেই মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। গত বছর ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি, উত্তর-মধ্য রাজ্য সান লুইস পোটোসিতে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে চারজনই ছিল শিশু।

গত শনিবার একটি ট্রাক অভিবাসীদের ওপর উঠে গেলে তিনজন নিহত হয়। দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ওই ঘটনায় চালক এখনও পলাতক রয়েছেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারী কুইন্টানা রু, তুলুমের বীচ রিসোর্ট এবং পুয়ের্তো অ্যাভেনতুরাস শহরের সংযোগকারী একিটি হাইওয়েতে দুর্ঘটনায় আর্জেন্টিনার পাঁচ পর্যটক এবং একজন মেক্সিকান নাগরিক মারা যান।

এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি উত্তর-মধ্য মেক্সিকোর সান লুইস পোটোসি রাজ্যে আরেকটি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়।

 

একাত্তর/জো
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর