যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবের ভাগ্য জানা যাবে কখন?

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ পিএম

গাজায় জিম্মি হিসাবে আটক ইসরাইলি নাগরিকদের মুক্তি এবং উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে তেল আবিবের দেয়া সবশেষ প্রস্তাবটি এখন পর্যন্ত সবচেয়ে উত্তম প্রস্তাব বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামস। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার মধ্যে প্রস্তাবটি নিয়ে মতামত জানাবে হামাস।

যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে থাকা হামাসের প্রতিনিধিরা ইতিমধ্যে কাতারে ফিরে গেছেন। সেখানে গিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রস্তাবে যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইসরাইলের কঠোর অবস্থানের পরিবর্তন ঘটেছে।

তিনি জানান, যুদ্ধবিরতির শর্ত নিয়ে হামাস ও ইসরাইল উভয়েই নমনীয় হয়েছে এবং নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেয়া আভাস দিয়েছে। কয়েক ধাপে জিম্মি মুক্তি শেষ হবার পর হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে তেল আবিব আলোচনা শুরুর যে ইঙ্গিত দিয়েছে, তাতে হামাসের নেতারা সাড় দিয়েছেন।

সৌদি টেলিভিশন চ্যানেল আল হাদাথ জানিয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া বুধবার সন্ধ্যার মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সর্বশেষ প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার জন্য ইসরাইল অপেক্ষা করছে। এজন্য মঙ্গলবার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈফক হবার কথা থাকলেও পিছিয়ে দেয়া হয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা অবশ্য আশাবাদী কায়রোর আলোচনা সফল হয়েছে। তেল আবিব বিশ্বাস করে, গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার শুধুমাত্র এমন একটি চুক্তিতে রাজি হবেন যা যুদ্ধের অবসান ঘটাবে। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সময় বাড়ানো যেতে পারে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার বলেছেন, কায়রোর টেবিলে যুদ্ধবিরতির যে প্রস্তাবটি দেয়া হয়েছে সেটি অনেক উদার এবং হামাসের উচিৎ সাড়া দেয়া। ব্লিঙ্কেন রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট বোর্হে ব্রেন্দেকে জানান, হামাস চুক্তিতে সম্মত হলেই গাজার মানুষ যুদ্ধবিরতির সুফল পাবে।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হামাস এক ধাপে ২০ জনের বেশি জিম্মি মুক্তি দিতে রাজি না হলে যুদ্ধবিরতির সময়সীমা কমানো হতে পারে। সেই সঙ্গে সবশেষ চুক্তিতে ইসরাইল উত্তর গাজায় ফিলিস্তিনিদের অবাধ বিচরণে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির সময় যুদ্ধ পুরোপুরি বন্ধ রাখতেও রাজি হয়েছে।

ফিলিস্তিনি সংবাদপত্র আল-কুদস আল-আরাবির সাথে কথা বলার সময় হামাসের সূত্রগুলো বলছে, চুক্তির কিছু বিষয়ে এখনো বিতর্ক আছে। এরমধ্যে আইডিএফ সেনাদের উপত্যকা থেকে প্রত্যাহার এবং জিম্মিদের বিনিময় ইসরাইলি কারাগার থেকে বন্দিদের নাম পরিচয়সহ মুক্তি দেয়া বিষয়গুলো।

পত্রিকাটি আরও বলেছে, ইসরাইল কিছু শর্ত মেনে নেবে। সেই সঙ্গে শুধুমাত্র নারী, শিশু ও বয়স্কদের গাজার উত্তরাঞ্চলে ফিরে যেতে দেয়া হবে। তবে হামাস কাতার, মিশর, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে তুরস্ককে যুদ্ধবিরতির আলোচনায় রাখার যে দাবি করেছিলো সেটি প্রত্যাখান করেছে ইসরাইল।

বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, মুক্তি পাওয়া প্রতিটি বেসামরিক এবং সেনা জিম্মিদের জন্য যথাক্রমে ৩০ থেকে ৫০ জনের মতো ফিলিস্তিনি নাগরিক মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে, কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা হাজারের মধ্যে হতে পারে।

ইসরাইলি সূত্র জানান, মিশর প্রস্তাব দিয়েছে দুই পক্ষকে এক বছরের যুদ্ধবিরতিতে সম্মতি জানাতে। এ চুক্তির আওতায় ইসরাইলি বাহিনী গাজা থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে এবং বিনিময়ে হামাস বাকি সব জিম্মি ও মৃতদের মরদেহ হস্তান্তর করবে।

এর আগে হামাসের দাবি ছিলো গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার। অপরদিকে, এতোদিন পর্যন্ত ইসরায়েলের দাবি ছিলো, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা সেনাবাহিনী সরিয়ে নেবে না। ইসরাইল এখন সেনা প্রত্যাহারের রাজি আছে।

সবশেষ চুক্তি ভেস্তে গেলে পরিণাম ভয়াবহ হতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরাইল দ্রুত রাফাহতে স্থল অভিযান শুরু করবে, যেখানে ১২ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। ইসরাইল এখন হামাসের কাছ থেকে জবাবের অপেক্ষায় রয়েছে।

তবে দুই দাবিতে অনড় অবস্থান নিয়েছে হামাস। তারা আবারও জোর দিয়ে বলছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর পূর্ণ প্রত্যাহারের শর্ত দুটি না মানা হলে, কোনও প্রস্তাবই গ্রহণ করবে না। এই দুই কায়রোর মধ্যস্থতাকারিদের কাছে যুদ্ধবিরতি আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের জবাবে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বন্ধ করাটা কোনও উদারতা নয়। হামলাই একটি অপরাধ। ফলে আপনি যখন কোনও অপরাধ করা বন্ধ করবেন, তখন আপনি দাবি করতে পারেন না যে এটি ইসরাইলি পক্ষ থেকে একটি উদার কাজ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল সিসি ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে নিশ্চয়তা দিয়েছেন যে গাজা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনও চুক্তি হলে তারা তিন দেশ ওই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী ‘পূর্ণ বাস্তবায়নে কাজ’ করবে।

 

 

 

এআর
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর