মিল্টন সমাদ্দার আটক

আপডেট : ০১ মে ২০২৪, ০৮:৪১ পিএম

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, ডিবি পুলিশের একটি দল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের মিরপুরের অফিস থেকে মিল্টনকে আটক করে।

গত ২৫ এপ্রিল একটি জাতীয় দৈনিকে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ উঠে আসে।

এতে বলা হয়, মোবাইল ব্যাংকিংয়ের ১৬টির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন। এই অর্থের অপব্যবহার করেন তিনি।

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে দাফনের আগে মরদেহ কাটাছেড়া, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তুলে নেয়া, ৮০০ জনকে দাফন ও দুস্থ মানুষদের সহায়তার নামে তোলা টাকার নয়ছয় নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করে দেশের কয়েকটি গণমাধ্যম।

কেএসএইচ
ভাতার দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করার সময় সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর পল্টন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত কোটি টাকার ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুলসহ (৪৬) ছয় জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।
রুমমেটকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর