মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সকল স্থাপনা ব্যবহারে জনগণকে যত্নবান হতে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে এই আহবান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, মানুষকে সচেতন হতে হবে। রক্ষণাবেক্ষণ করা, যত্ন করা তো জনগণের দায়িত্ব। নিজেদের স্থাপনা নিয়ে আরও যত্নবান হতে হবে। ঢাকায় সবাইকে থাকতে হবে না, উপশহরে থেকে সকল কাজ করা যাবে এমন পরিকল্পনায় কাজ চলছে।
এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে তিনি ২৯ এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, সফরকালে তিনি গভর্ণমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়।
পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী দুসিত প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রাণী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া প্রধানমন্ত্রী ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে ভাষণ দেন।
ভোটে এমপি-মন্ত্রীদের স্বজন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতা করবে: প্রধানমন্ত্রী