শাহরুখের জনপ্রিয়তার আরেক গল্প

আপডেট : ০২ মে ২০২৪, ০৯:১৬ পিএম

পৃথিবীর অন্যতম আকর্ষণীয় মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক ব্র্যাড পিটকেও পিছনে ফেলে দিয়েছেন শাহরুখ খান! বলিউড বাদশাহর জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তার শিখরে তিনি।

বলিউড কিং খান তখন বার্লিনে, ছবির শুটিং চলছিল জোরকদমে। সেই সময় তার জন্মদিন উপলক্ষে ইউরোপ থেকে কাতারে কাতারে মানুষ এসেছিলেন এই নায়ককে এক ঝলক দেখার জন্য। সেদিন শুটিংয়ের জন্য এক কিলোমিটার জায়গা জুড়ে নিষেধাজ্ঞা জারি ছিল। ব্যারিকেডের বাইরে পোস্টার হাতে অভিনেতাকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। অভিনেতাও প্রায় এক ঘণ্টা সময় দিয়েছিলেন তাদের। শাহরুখের নজিরবিহীন স্টারডম!

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সেদিন সহ-অভিনেতা আলি খান ছিলেন শুটিং ফ্লোরে। তার কথায়, ‘আমরা বার্লিনে যে হোটেলে ছিলাম, কিছু দিন আগে ব্র্যাড পিট এবং কুয়েন্টিন ট্যারেন্টিনো সেই হোটেলেই ছিলেন। বার্লিনে তাদেরও একটি ছবির শুটিং চলছিল সেই সময়। তাদের ছবির ইউনিটের সদস্যরাই আমাদের ছবিতে ছিলেন। তাদের মুখে শুনলাম, শাহরুখের জন্মদিনে এত মানুষ ঢল, এর আগে কোনো শুটিংয়ে এত ভিড় দেখা যায়নি। এমনকি ব্র্যাড পিট যখন ছিলেন তখনও এতো মানুষের দেখা মেলেনি।’

‘অ্যা মাইটি হার্ট’ ছবিতে অ্যাঞ্জেলিনার জোলি সঙ্গে অভিনয় করেছিলেন আলি খান। সেই ছবিতে প্রয়াত অভিনেতা ইরফান খানও ছিলেন। ছবির প্রযোজক ছিলেন ব্র্যাড পিট। মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে পার্টির আয়োজন করা হয়।

এ বিষয়ে আলি বললেন, ‘ছবির সেটের বাইরে অ্যাঞ্জেলিনা একেবারেই সাধারণ মানুষের মতো। আমি, আমার স্ত্রী আর অ্যাঞ্জেলিনা অনেক গল্প করলাম পার্টিতে। বিশেষত আমার স্ত্রীর সঙ্গে সন্তানের পরিচর্যা, তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় কথা বলেছিলেন অ্যাঞ্জেলিনা।’

এনএন/কেএসএইচ
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছর প্রিয় নায়ককে একনজর দেখতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো মান্নাতের সামনে ভক্তদের ভিড় সবার নজর কাড়ে। 
তিন দশকেরও বেশি ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসাবে ভারতী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। 
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর