তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ

আপডেট : ০৩ মে ২০২৪, ০২:১৯ পিএম

তিন বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের জেরে বন্ধ আছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। ফলে আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত বাকি কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। সরকারের অগ্রাধিকারে থাকা গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ শেষ করা নিয়ে এখন আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।

হঠাৎ করেই শ্রমিক শূন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মগবাজার অংশ। নেই কোন নির্মাণ যজ্ঞ। পড়ে আছে এক্সপ্রেস ওয়ের কাঠামো। 

কথা ছিলো চলতি বছরই শেষ হবে অগ্রাধিকার মূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এক্সপ্রেসওয়ে। এই সময় কাজ চলার কথা দ্রুত গতিতে। কিন্তু কেনো প্রকল্পের বন্ধ হলো তা নিয়েই প্রশ্ন। 

থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই, চীনের শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ এবং সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড মিলে করছিলো এক্সপ্রেসওয়ের কাজ। এই কাজে তিন প্রতিষ্ঠান শেয়ার যথাক্রমে ৫১, ৩৪ ও ১৫ শতাংশ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হলো এক্সপ্রেসওয়ের নির্বাহী প্রতিষ্ঠান। 

প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের ৭৩ শতাংশের জোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আর ২৭ শতাংশ দেবে বাংলাদেশ সরকার। কিন্তু ঠিকাদারি তিন প্রতিষ্ঠানের মধ্যে চলা দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। সেই সাথে ঋণ সহায়তা বন্ধ করে দেয় দুটি চীনা ব্যাংক।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন বলেন, সেই কোম্পানির অংশীদার যারা রয়েছেন তাদের মধ্যে কিছু আইনগত বিষয় নিয়ে মামলা রয়েছে। সেই মামলা দুটি যায়গায় চলমান রয়েছে। থাইল্যান্ডের একটি কোম্পানি এবং একটি চীনা কোম্পানি বাংলাদেশের আদালতেও মামলা করেছে। এ মামলার কারণে কাজের গতি কিছুটা কমেছে। কিন্তু কাজ এখনও চলছে।   

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দুই চীনা অংশীদারি প্রতিষ্ঠান সমস্যা সমাধানের চাইতে ইতাল থাইয়ের শেয়ার নিতে আগ্রহী বেশি। 

আরবিএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদ ভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার পাশাপাশি সংসদ অধিবেশনেও যোগ দিয়েছেন বিএনপির জেষ্ঠ্য নেতা, ঢাকা-৮ আসনের...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর