পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

আপডেট : ০৪ মে ২০২৪, ০২:৪৭ পিএম

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত সরকার। 

শনিবার ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তরের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানিয়েছে। 

মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেখানকার ব্যবসায়ীদের স্বস্তি দিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্য ইকোনমিক টাইমসের খবর। 

ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ৫৫০ ডলার। ভারতের, বিশেষ করে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল, কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অবশেষে প্রায় ছয় মাস পর নির্বাচনের ঠিক আগে পেঁয়াজ রপ্তানির ওপর এই নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। 

মহারাষ্ট্রের পেঁয়াজ ব্যবসায়ী এবং কৃষকেরা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য বারবার সরকারকে অনুরোধ করছিলো। সরকার দ্বিধান্বিত ছিলো এই ভয়ে যে রান্নার এই গুরুত্বপূর্ণ অনুষঙ্গটির রপ্তানি অভ্যন্তরীণ মূল্য বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে।

গত মাসে কংগ্রেস পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রের পেঁয়াজ চাষীরা নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে। 

দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নির্বিঘ্ন রাখার কারণ দেখিয়ে গত বছরের ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী ভারত। 

এআর
বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। 
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর