তীব্র গরমে নষ্ট হচ্ছে ওষুধ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আপডেট : ০৪ মে ২০২৪, ০১:০১ পিএম

গত এক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। অথচ বেশিরভাগ ওষুধের প্যাকেটের গায়ে ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের নির্দেশনা রয়েছে।

এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান তাপপ্রবাহ এবং বেশিরভাগ ওষুধের দোকানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় একদিকে যেমন ওষুধের কার্যকারিতা হারানোর পাশাপাশি গুণগতমান নষ্ট হচ্ছে অন্যদিকে ওইসব ওষুধ সেবনের ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য বলছে, দেশে প্রায় দুই লাখের মত ফার্মেসি আছে এরমধ্যে মডেল ফার্মেসি আছে প্রায় ৮০০টি।

ঢাকাসহ সারাদেশে টিনশেড অনেক দোকানে ওষুধ বিক্রি করা হয়, যেগুলোতে এসি বা রেফ্রিজারেটর কিছুই নেই। স্বাভাবিক সময়েই সেসব দোকানের ওষুধ রাখার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় না।

এই তাপপ্রবাহের মধ্যে ওষুধ সংরক্ষণ নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী একাত্তরকে বলেন, ওষুধ সংরক্ষণের কিছু শর্ত আছে। প্রথম হচ্ছে, ওষুধ রাখতে হবে অনার্দ্র, শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায়। ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ এক ধরনের তাপমাত্রায় আবার ইনসুলিনের মতো কিছু ওষুধ আরেক ধরনের তাপমাত্রায় রাখতে হয়। আবার কিছু ওষুধ আছে যেগুলো হিমাঙ্কের নিচের তাপমাত্রায় রাখতে হয়ে।

তিনি বলেন, বাংলাদেশের ওষুধের দোকানগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। এটা না থাকার কারণে গরম ও আর্দ্রতার ফলে বিপুল পরিমাণ ওষুধ নষ্ট হযে যাচ্ছে। ওষুধ নির্দিষ্ট তাপে না থাকায় দুটো বিষয় হয়। এক হচ্ছে ওষুধের ডিগ্রেডেশন হয়। অর্থাৎ মান কমে যায়। আর কিছু ওষুধ ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। সেটা আর ব্যবহার করা যায় না। ধরুন, একটা ওষুধ ৪০০ মি.লিগ্রামের। ডিগ্রেডেশন হয়ে সেটা ৩০০ বার ২০০তে নেমে গেলে। তাহলে এর কার্যক্ষমতা থাকলো না।

তিনি আরও বলেন, ওষুধের দোকানগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে আনতে না পারি তবে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে।

ওষুধের মান নেমে যাওয়ায় কী কী ধরনের স্বাস্থ্যঝুঁকি হতে পারে- একাত্তরের এমন প্রশ্নের জবাবে লেনিন চৌধুরী বলেন, যে রোগের জন্য ওষধুটি তৈরি করা হয়েছে সেটি ব্যবহারের ফলে নিয়ন্ত্রণ বা নির্মূল না হয়ে দীর্ঘস্থায়ী হলো। এটা প্রথম স্বাস্থ্যঝুঁকি।

লেলিন চৌধুরী বলেন, আরেকটা হচ্ছে, যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সেটার ভেতরে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে শরীরে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কেনো একটি ট্যাবলেট বা ক্যাপসুল যেটার মান নেমে গেছে সেটি সেবন করলে অ্যালার্জি হতে পারে। টিকার ক্ষেত্রে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হওয়ার কথা সেটা হবে না। ওষুধের মান কমে যাওয়ার ছোটখাটো সমস্যা থেকে শুরু করে লিভার, কিডনি খারাপ হওয়া পর্যন্ত যেতে পারে।

ওষুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণের পরামর্শ দিয়ে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, আমাদের যে কর্তৃপক্ষ আছেন. তাদের র‌্যান্ডম স্যাম্পলিং করে ওষুধ পরীক্ষার উদ্যোগ নেওয়া দরকার।  

কেএসএইচ
দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপদাহের কারণে অসুস্থ হয়ে পড়াদের, বিশেষ করে শিশু ও বয়স্কদের যথাযথ সেবা দিতে দেশের হাসপাতালগুলোতে খুব প্রয়োজন ছাড়া অন্য রোগে আক্রান্তদের ভর্তি না নিতে নির্দেশ দেয়া...
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭২-এ ওষুধ ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদন্ড, ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড দেয়ার...
চিকিৎসকের পরামর্শ ছাড়া কিংবা অনিয়মিত মাত্রায় প্রোটন-পাম্প ইনহিবেটর (পিপিআই) বা  গ্যাস্ট্রিকের ওষুধ খাবার ফলে ৪৫ শতাংশ গ্যাস্ট্রিক আলসার হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল...
রাজধানীর শান্তিনগরের বাসিন্দা করিম (ছদ্মনাম) সাহেব তার ষাটোর্ব্ধ বাবাকে নিয়ে যান চিকিৎসকের কাছে। তলপেটের পীড়ায় ভুগছিলেন তিনি। বিভিন্ন পরীক্ষার পর জানায় প্র্রস্টেট গ্ল্যান্ডের প্রদাহের কারণেই...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর