উপজেলা নির্বাচনে সরগরম ভোটের মাঠ, জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা

আপডেট : ০৫ মে ২০২৪, ১২:৩২ পিএম

জমে উঠেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাচন। অন্যদিকে দলীয় নির্দেশ উপেক্ষা করে নরসিংদীর মনোহরদীতে প্রার্থী হয়েছেন শিল্পমন্ত্রীর ছোটো ভাই আর, সাথে লড়ছেন আওয়ামী লীগেরই তিন নেতা। 

গাজীপুরের কালীগঞ্জে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের কেউ গত সংসদ নির্বাচনে বিজয়ী আখতারউজ্জামানের পক্ষে কাজ করেছেন। আবার, পরাজিত হয়ে পরে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির হয়েও যারা কাজ করেছেন তারাও আছেন লড়ছেন ভোটের মাঠে। 

৮ মে প্রথম দফার উপজেলা ভোটের লড়াইয়ে আছেন তিনজন চেয়ারম্যান প্রার্থীর সাথে পাঁচজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। চলছে পথসভা, গণসংযোগ লিফলেট বিতরণসহ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া। 

দ্বিতীয় ধাপে ২১শে মে নরসিংদীর মনোহরদী উপজেলায় নির্বাচন। ভোটে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের ভোট থেকে সরে দাঁড়াতে শাসক দল আওয়ামী লীগের নির্দেশনার কারণে স্থানীয় নেতাকর্মীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 

দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ। তার, প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ কুমার রায় ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রঙ্গু। 

চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক বলেন, মনোহরদী উপজেলা উত্তরাঞ্চলসহ সব অঞ্চলে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। 

আরেক চেয়ারম্যান প্রার্থী প্রিয়াশীষ কুমার রায় বলেন, আমরা প্রধানমন্ত্রীর জন্য জীবন দেবো কিন্তু তার কথা শুনবো না, বড় বড় স্লোগান দেবো, এটা হতে পারে না। এভাবে দলের চেইন অব কমান্ড ভেঙে পড়বে।

চেয়ারম্যান প্রার্থী নজরুল মজিদ মাহমুদ বলেন, আমি গতবার শ্রদ্ধা জানিয়েছি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে। এবার যেহেতু নির্বাচনটি উন্মুক্ত এ কারণেই সুযোগটি নিয়েছি।  

পৌরসভাসহ ১২টি ইউনিয়নের মনোহরদী উপজেলার প্রায় দুই লাখ ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি। 

আরবিএস
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করে ফল আদায়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটকে বাংলাদেশের ইতিহাসে অনন্য ঘটনা বলেও...
হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে, জাতীয় সংসদের পাবনা-১ ও ২ আসনের নতুন সীমানা জারি করে শিডিউল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর