পরমাণু অস্ত্রে শান দেয়ার নির্দেশ দিলেন পুতিন

আপডেট : ০৭ মে ২০২৪, ০৪:৫৭ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত যতো সংঘাত হয়েছে, তারমধ্যে সবচেয়ে বিধ্বংসী সংঘাত হলো- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দু’বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে, ইউক্রেন পরাজয়ের দ্বারপ্রান্তে। বিষয়টি এখন অকপটে বলে বেড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তারপরও পশ্চিমাদের দিকে তাকিয়ে আছেন তিনি। চাইছেন আরও বেশি বেশি সামরিক সহায়তা। 

এরপরই আবারও দৃশ্যপটে হাজির ন্যাটো সদস্য ও ইউরোপের অন্যতম সামরিক শক্তির দেশ ফ্রান্স। কোনো সহায়তা নয়, রুশদের সঙ্গে লড়তে চাইছে ফরাসি সেনারা। তাও আবার নিজেদের নয়, ইউক্রেনের মাটিতে। সেই মতে, সরকারিভাবে ফ্রান্স প্রথম ইউক্রেনে সেনা পাঠাল। এই সেনারা ফ্রান্সের পদাতিক রেজিমেন্টের সদস্য। ফ্রান্সের ফরেন লিজিয়ন বা বিদেশিদের নিয়ে গঠিত সেনা ইউনিটের মূল অংশ তারা।

এমন পদক্ষেপের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো একবারও ভাবেননি যে, তিনি ভিমরুলের চাকে ঢিল ছুড়েছেন। ভুলে গিয়েছিলেন দোর্দণ্ড প্রতাপশালী রুশ নেতা ভ্লাদিমির পুতিনের কথা। কিছুদিন আগেই জব্দ করা ন্যাটোর সমরাস্ত্রের প্রদর্শনী করেছেন মস্কো। আর ফ্রান্স সেনা পাঠানোর পরই সীমান্ত এলাকায় পরমাণু অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন পুতিনি। 

রাশিয়ার মহড়ার লক্ষ্য হচ্ছে, 'অ-কৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও মোতায়েনের ব্যবহারিক দিকগুলো' নিশ্চিত করা। সামরিক বাহিনী মহড়ার কারণ হিসেবে 'কিছু পশ্চিমা কর্মকর্তার রাশিয়ার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও হুমকির কথা উল্লেখ করা হয়। ইউক্রেন মিত্র এবং পশ্চিমাদের কাছে এমন হুমকির প্রতিক্রিয়া হিসেবে পারমাণবিক মহড়ারা ঘোষণা দিয়েছেন পুতিন।  

মস্কোর কাছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ছোট পাল্লার কৌশলগত পরমাণু অস্ত্র রয়েছে। ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে পুতিনসহ রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, দেশের অস্তিত্ব বিপন্ন হলে, দেশটির পরমাণু মতবাদ এসব অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। পুতিনের এমন পদক্ষেপের পর নড়েচড়ে বসেছে ফ্রান্সসহ ন্যাটোর দেশগুলো। 

রাশিয়াকে থামানোর কথা বলে সেনা পাঠানোর পর ভুলটা এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন ম্যাঁক্রো। তিনি এটাও ভুলে গিয়েছিলেন যে, ইউক্রেনে ফরাসির সেনার পাঠানোর পর, রাশিয়ারও ইউক্রেনের বাইরে গিয়ে অন্য দেশে হামলার বৈধতা এনে দিতে পারে। এমনটি হলে, তা কি মেনে নেবে ন্যাটো। কারণে এই সামরিক জোট রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে এড়িয়ে যাবার নীতিতেই রয়েছে। 

বর্তমানে যে পরিস্থিতি, তাতে ঘটনা যে কোন সময়ে যে কোন দিকে মোড় নিতে পারে। কিন্তু ইউক্রেনে ফ্রান্স সেনা পাঠাক, সেটা রাশিয়া খুব বেশি দিন সহ্য করবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ফ্রান্স যদি রাশিয়ার সাথে লড়তে আসে, তবে ছেড়ে কথা বলবেন না পুতিন। এটা বুঝতে পেরে, ইউক্রেনে সেনা পাঠানোর খবরের সত্যতা নাকচ করে দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এআরএস
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের লক্ষ্য নিয়ে হোয়াইট হাউসের উচ্চপর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে এক বিস্ফোরক দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেসউইম্যান মার্জোরি টেলর গ্রিন। রোববার...
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর